Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদ বলেছেন, এক লোক রসুল স. কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! আল্লাহ্র নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি স. বললেন, আল্লাহ্র সঙ্গে কাউকে শরীক করা__ অথচ আল্লাহ্ৃতায়ালাই তোমাকে সৃষ্টি করেছেন। প্রশ্রকারী পুনরায় বললেন, এরপর কোনটি? তিনি স. বললেন, রিজিকের অনটন হবে মনে করে শিশু সম্ভানকে হত্যা করা (সংক্ষেপিতরূপে)। বোখারী, মুসলিম । এরপর বলা হয়েছে__ প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল আচরণের নিকটেও যাবে না।' এখানে “ফাওয়াহিশা' শব্দটির অর্থ বৃহৎ পাপ (কবীরা গোনাহ) অথবা ব্যভিচার কিংবা অশ্লীল আচরণ । এই অশ্লীল আচরণগুলো প্রকাশ্য-_ যা করা হয় হাত, পা, চোখ ইত্যাদি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে । আবার গোপন অশ্লীল আচরণগুলো হচ্ছে__ অহংকার, হিংসা, লোভ ইত্যাদি। এগুলোর মূল সম্পর্ক অন্তরের সঙ্গে । বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে নয়। জ্ঞাতব্যঃ হজরত আলী ইবনে আবী তালেব বর্ণনা করেছেন, আল্লাহপাক যখন তার প্রিয় রসুলকে বিভিন্ন আরব গোত্রের মধ্যে ধর্ম প্রচারের নির্দেশ দিলেন, তখন তিনি একদিন গমন করলেন মীনা প্রান্তরে । আমি ও হজরত আবু বকর ছিলাম তার সঙ্গী । আরববাসীরা রসুল স. এর বংশ পরিচয় সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলো। তিনি স. মীনায় অবস্থানরত বিভিন্ন গোত্রের তাঁবুতে উপস্থিত হলেন। সালাম দিলেন। সকলে তার সালামের জবাবও দিলো। সেখানে উপস্থিত ছিলো মাফরুক বিন আমর, হানী বিন কবিসা, মাছনা বিন হারেসা, নোমান বিন শরীক প্রমুখ সন্ত্রান্ত ব্যক্তিবর্গ । মাফরুক ছিলেন হজরত আবু বকরের সুহৃদ । ভাষাবিদ হিসেবে তিনি ছিলেন অন্যদের চেয়ে শ্রেষ্ঠ । তিনি রসুল স. কে জিজ্ঞেস করলেন, হে কুরায়েশ ভ্রাতা! আপনি আমাদেরকে কোন বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন? তিনি স. সম্মুখবর্তী হলেন। তার পবিত্র মস্তকের উপর একটি বস্ত্র খণ্ড ঝুলিয়ে ছায়া বিস্তার করলেন হজরত আবু বকর। রসুল স. বললেন, আমার আহ্বান এই-_ তোমরা সাক্ষ্য প্রদান করো, আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি এক, অংশীবিহীন এবং আমি তার রসুল। তোমরা আমাকে কোনো কষ্ট প্রদান করবে না, আমার প্রতিপক্ষ হবে না। বরং আমাকে রক্ষা করবে । আমি আল্লাহ্র পক্ষ থেকে ওই বার্তাই প্রচার করবো, যা তিনি আমাকে প্রত্যাদেশ দীড়িয়েছে, তার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে চলেছে। অবস্থান গ্রহণ করেছে সত্যের বিরুদ্ধে এবং মিথ্যার পক্ষে। কিন্তু আল্লাহপাক কারো মুখাপেক্ষী নন। তিনি তো অতুলনীয় প্রশংসার অধিকারী । মাফরুক বললেন, আপনার আহ্বানের তাফসীরে মাযহারী/৩৪৪ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।