থাকি' প্রকাশ্যে হউক কিংবা গোপনে হউক, অশ্লীল আচরণের নিকটেও যাইবে না; আল্লাহ্ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিবে না।' তোমাদিগকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন কর। আয়াতের শুরুতেই রয়েছে “কুল' শব্দটি । এর অর্থ-_ বলো বা বলুন। এ সম্বোধনটি করা হয়েছে রসুল স. কে। বলা হয়েছে__ হে আমার রসুল! আপনি বলুন, এসো! আল্লাহতায়ালা তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, তা তোমাদেরকে পড়ে শুনাই। শোনো-_ তোমরা তার কোনো শরীক করবে না, পিতা-মাতার প্রতি সদ্যবহার করবে । এখানে “তায়া'লাও' শব্দটির অর্থ_ এসো । এই রূপান্তরিত শব্দটি বহুবচনবোধক । উচ্চ মর্যাদাশালী ব্যক্তি নিঙ্গ মর্যাদাধারী ব্যক্তিকে এভাবে আহ্বান করে থাকেন। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো লোককে এভাবে সম্বোধন করতে পারে । আলোচ্য বাক্যে দু'টি নিষেধাজ্ঞার বিবরণ দেয়া হয়েছে। ১. তোমরা আল্লাহ্র কোনো শরীক করবে না। ২. পিতা-মাতার প্রতি সদ্যবহার করবে । দ্বিতীয় নিষেধাজ্ঞাটির বাক্যরূপ হওয়া উচিত ছিলো এ রকম___ পিতা-মাতার সঙ্গে অসদাচরণ করবে না। নিষেধাজ্ঞার বাক্যরূপ “করবে না" “যাবে না এ রকমই হয়। কিন্তু এখানে “সদ্যবহার করবে এ রকম বলে প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞাটিকে অধিকতর গুরুত্বহ করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞাটির প্রকৃত অর্থ দীড়াচ্ছে এ রকম___ পিতামাতার সঙ্গে অসদাচরণ থেকে বিরত থাকাটাই যথেষ্ট নয়। তাদের সঙ্গে সদ্যবহার করতে হবে। কারণ তাদের সঙ্গে সদ্যবহার না করাই অসদাচরণ বা পাপ। এরপর বলা হয়েছে__ 'এবং দারিদ্রের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমিই তোমাদেরকে এবং তাদেরকে জীবিকা দিয়ে থাকি। এ কথার অর্থ_ অভাব অনটনের দুশ্চিন্তায় তোমরা তোমাদের শিশু সন্তানদেরকে জীবন্ত কবর দাও। এ রকম করা নিষেধ। জেনে নাও, আমিই সকল সৃষ্টিকে জীবনোপকরণ (রিজিক) দিয়ে থাকি। তোমরা কেউ কারো রিজিকদাতা নও । তোমাদের পূর্ববীদেরকে আমিই রিজিক দিয়েছি। তোমাদেরকেও দিচ্ছি। তোমাদের সন্তানদেরকেও দেবো। সুতরাং তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিক সংকুচিত হওয়ার ভয়ে জীবন্ত অবস্থায় মৃত্তিকায় প্রোথিত কোরো না। হজরত মুয়াজ বলেছেন, রসুল স. আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন । ১. কাউকে আল্লাহ্র সাথে শরীক কোরো না-_ যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেয়া হয়। ২. পিতা-মাতার অবাধ্য হয়ো নাঁ_ যদিও তোমার পিতা-মাতা তোমাকে তোমার স্ত্রী এবং সম্পদ থেকে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশ দেন ( হাদিসটি বর্ণিত হলো সংক্ষিপ্তরূপে)। আহমদ । . তাফসীরে মাযহারী/৩৪৩ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।