প্রমাণই চূড়ান্ত প্রমাণ। আর এ কথা সত্য যে, আল্লাহতায়ালা ইচ্ছা করলে তোমাদের সকলকে সৎপথে পরিচালিত করতেন । কিন্তু তোমরা এ রকম বলতে পারো না। কারণ আল্লাহতায়ালার ইচ্ছা, শক্তি রহস্যময় ও অসীম । তোমরা সসীম। তাই তার হেকমত বা রহস্য তোমরা জ্ঞানায়ত্ব করতে অক্ষম । আর এ বিষয়ে প্রশ্ন করার অধিকারও তোমাদের নেই। তোমাদের কর্তব্য তো কেবল তার নির্দেশের যথাঅনুসনণ এবং তার সন্তোষ অনুসন্ধান। তিনি তো তোমাদের প্রুপ্রতিপালক__- আল্লাহ্ । আর তোমরা তার দাস। তাই তোমরা তার হেকমতের বিশ্লেষণ করতে সমর্থ নও। সুতরাং তোমরা যথাকর্তব্য প্রতিপালনের চিন্তা ছেড়ে তার দুর্জয় ও জ্ঞানাতীত রহস্য সম্পর্কে প্রশ্ন উাপন করবে কেনো? তিনি তো জবাবদিহিতার দায় থেকে চিরমুক্ত, চিরস্বাধীন। ইচ্ছাময় । মোতাজিলারা বলে, কুফর বা অবিশ্বাসের সঙ্গে আল্লাহ্তায়ালার ইচ্ছাশক্তি বা অভিপ্রায়ের কোনো সম্পর্ক নেই। অবিশ্বাস হচ্ছে আল্লাহতায়ালার দাসদের অভিপ্রায়জাত। আলোচ্য আয়াত দ্বারা মোতাজিলারা তাদের অভিমত প্রমাণ করতে চায়। বলে, অবিশ্বাসের সঙ্গে আল্লাহতায়ালার অভিপ্রায়ের সম্পর্ক থাকলে অংশীবাদীদের “আল্লাহ্ যদি ইচ্ছা করতেন তবে আমরা এবং আমাদের পূর্ব পুরুষেরা শিরিক করতাম না'___ কথাটিকে অগ্রাহ্য করা হতো না। নিঃসন্দেহে মোতাজিলাদের এই অভিমতটি ভুল । আমাদের উদ্ধৃত তাফসীরের মাধ্যমে এ কথা স্পষ্টরূপে প্রমাণিত হয়েছে৷ আল্লাহ্পাকের অভিপ্রায় ব্যতিরেকে কোনো কিছুরই অস্তিত্ব থাকা সম্ভব নয়। তাই এখানে পরিষ্কার বলে দেয়া হয়েছে-_ চূড়ান্ত প্রমাণ তো আল্লাহৃতায়ালারই। তিনি ইচ্ছে করলে তোমাদের সকলকে সৎপথে পরিচালিত করতেন। অংশীবাদীদের উক্তিকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে একারণে যে, তারা আল্লাহ্তায়ালার সন্তোষ-অসন্তোষের ধার ধারে না। সন্তোষের পথে আহ্বানকে প্রত্যাখ্যান করে৷ আহ্বানকারী নবী রসুলগণকে করে অবমাননা । প্রকাশ্যে শিরিক করা সর্তেও মনে করে-_ এ পথেই রয়েছে আল্লাহতায়ালার সন্তুষ্টি । আরো বলে, বাহিরা, সায়েবা, হাম ইত্যাদি হারাম হওয়া যেহেতু আল্লাহ্র ইচ্ছানুসারেই ঘটেছে, তাই তিনি অবশ্যই আমাদের প্রতি সন্তষ্ট। তিনি ইচ্ছা করলে এবং সন্তুষ্ট না হলে আমরা তো এ রকম করতেই পারতাম না। মুশরিকেরা মূর্খ। আর মোতাজিলারা অজ্ঞ। তাই তারা আল্লাহতায়ালার ইচ্ছা ও সন্তোষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেনি । এর পরের আয়াতে (১৫০) বলা হয়েছে-__ বলো, আল্লাহ্ যে এটা নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দিবে তাদেরকে হাজির করো । এখানে '“হালুম্মা' শব্দটির অর্থ__ নিয়ে এসো বা হাজির করো। শব্দটি ইস্মে ফেল (ক্রিয়া বিশেষ্য)। হেজাজবাসীদের ভাষায় এর কোনো বিবর্তিত রূপ বা ধাতুরূপ নেই। শব্দটি এক বচন, বহু বচন__ সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। “শুহাদাআকুম' অর্থ___ এ সম্বন্ধে যা সাক্ষ্য দেবে। এভাবে আলোচ্য বাক্যটির পূর্ণ অর্থ হবে এ রকম-_ রঃ তাফসীরে মাযহারী/৩৪১ ॥|.11100119,.001
— صفحة ٣٤١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.