আমরাও করতাম না। আর আল্লাহপাক যা হালাল করেছেন তাকেও আমরা বলতাম না হারাম । সুতরাং আমাদের দোষ কোথায়? মুশরিকেরা নিতান্তই মূর্খ! নতুবা তারা এ রকম কথা বলতো না। তারা জানে না, ইচ্ছা-অনিচ্ছা এবং সন্তষ্টি- অসন্তষ্টি__ সম্পূর্ণ পৃথক দু'টি বিষয়। আল্লাহতায়ালার ইচ্ছা ও শক্তি ভালো ও মন্দ উভয় কাজকে বাস্তবায়ন করে। তাই তিনি যা চান তাই হয় এবং যা চান না তা হয় না। কিন্তু তার অস্তরষ্টির সম্পর্ক কেবল ভালো কাজের সঙ্গে অর্থাৎ বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের প্রতি তিনি তুষ্ট । আর অবিশ্বাসী ও অসৎ লোকদের প্রতি অতুষ্ট। আল্লাহতায়ালা তার নবী-রসুলগণের মাধ্যমে মানুষকে এই তুষ্টির পথে আহ্বান জানান । অথচ অংশীবাদীরা এই আহ্বানকে প্রত্যাখ্যান করে । সৃষ্টি করে জটিলতা । এরপর বলা হয়েছে__'এভাবে তাদের পূর্ববরতীগণও প্রত্যাখ্যান করেছিলো, অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিলো ।' এ কথার অর্থ __ আল্লাহপাক তার নবী-রসুলগণের মাধ্যমে একই আহ্বান জানিয়েছিলেন। নিষেধ করেছিলেন আল্লাহৃতালার সঙ্গে শরীক করতে । কিন্তু তারাও এ রকম টালবাহানা করে আল্লাহতায়ালার সন্তরষ্টির পথের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলো । মিথ্যা প্রতিপন্ন করেছিলো প্রেরিত পুরুষগণকে। আল্লাহতায়ালার নির্দেশের অবমাননা করে নিজেরাই নির্ধারণ করে নিয়েছিলো হালাল ও হারাম। তাদের এই সত্যপ্রত্যাখ্যানের শাস্তিও তারা যথাসময়ে পেয়েছিলো! এভাবেই সত্যপ্রত্যাখ্যানকারীরা আমার শাস্তি ভোগ করে। শেষে বলা হয়েছে__'বলো, তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি? থাকলে আমার নিকট তা পেশ করো; তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মিথ্যাই বলো ।' যুক্তি বা জ্ঞান বুঝাতে এখানে “ই'লমিন' শব্দটি ব্যবহৃত হয়েছে। শব্দটির অর্থ ওই এলেম, জ্ঞান বা যুক্তি যা আল্লাহ্তায়ালার কিতাব থেকে সংগৃহীত হয়। অথবা এর অর্থ__ ওই দলিল বা প্রমাণ, যার মাধ্যমে প্রমাণিত হয় যে, আল্লাহ্ শিরিককে পছন্দ করেন এবং তারা যাকে হারাম বলে, তাকে সত্যি সত্যি আল্লাহতায়ালার পক্ষ থেকে হারাম করা হয়েছে। এ রকমও হতে পারে যে__ এখানে এলেম বা যুক্তি অর্থ ওই জ্ঞান বা যুক্তি যা উথথাপিত দাবির অনুকূলে উপস্থাপন করা হয়। আল্লাহপাক এখানে তার প্রিয় রসুলকে এই মর্মে নির্দেশ দিচ্ছেন_ হে আমার রসুল! আপনি বলুন, তোমাদের নিকট (তোমাদের অভিমতের পক্ষে) কোনো যুক্তি আছে কি? যদি থাকে তবে তা উপস্থাপন করো । তোমরা তো কল্পনাবিলাসী এবং তোমাদের বিভ্রান্ত কল্পনাপ্রবণ পূর্বপুরুষদের অন্ধ অনুসারী । আর তোমরা মিথ্যাবাদীও । পরের আয়াতে (১৪৯) বলা হয়েছে__'বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই; তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে সৎপথে পরিচালিত করতেন ।' এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি অংশীবাদীদেরকে বলুন, আল্লাহ্র তাফসীরে মাযহারী/৩৪০ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।