সালমা বললেন, হে আল্লাহ্র রসুল! বাদী আজাদ করা তো আমার পক্ষে কঠিন। তিনি স. বললেন, তবে একাধারে দু'মাস রোজা রাখো । হজরত সালমা বললেন, আমি এ রকম করতেও অক্ষম ৷ রসুল স. বললেন, তবে ষাটজন মিসকিনকে আহার করাও । তিনি বললেন, এ কাজটিও আমার সামর্থ্যের বাইরে । তখন রসুল স. হজরত ওরওয়া বিন আসরকে নির্দেশ দিলেন, সালমাকে এক ফুরক (খেজুর) দিয়ে দাও। তারপর সালমাকে বললেন, এই খেজুর দিয়ে ষাটজন মিসকিনকে আহার করাও । তিরমিজি । (পনেরো/ষোলো সা আহার্য বস্ত্র সংকুলান হয় এমন পাত্রকে বলে ফুরক)। তিরমিজির মতো আবু দাউদ, ইবনে মাজা এবং দারেমীও হজরত সালমা বিন সাখরের হাদিস বর্ণনা করেছেন-__যেগুলোতে বলা হয়েছে, হজরত সালমা বলেছিলেন, আমি রমণীর মধ্যে ওই বস্তু পাই যা অন্য কেউ পায় না। ইমাম শাফেয়ী এবং অন্যান্য ফিকাহ্ শান্তুজ্ঞগণ বলেন, কাফফারা স্বরূপ প্রতি মিসকিনকে এক চতুর্থাংশ সা খাদ্যবস্ত দেয়াই যথেষ্ট । এর সমর্থনে তারা হজরত সালমা সম্পর্কিত হাদিসটিকে দলিল হিসেবে পেশ করেন। আর ইমাম আবু হানিফা দলিল হিসেবে পেশ করেছেন হজরত আউস বিন সামেত থেকে তিবরানী বর্ণিত হাদিসটিকে__যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছিলেন, ষাটজন মিসকিনকে তিরিশ সা খাদ্যবস্ত দিয়ে দাও। হজরত আউস বলেছিলেন, হে আল্লাহ্র রসুল! আমার কাছে তো ওই পরিমাণ আহার্য বস্ত্র নেই। আপনি যদি সাহায্য করেন, তবেই আমি ওই পরিমাণ খাদ্য দিতে পারবো। রসুল স. তখন তাকে দিলেন পনেরো সা। অন্য এক সাহাবীও তাকে সাহায্য করলেন। এভাবে তিরিশ সা হয়ে গেলো । আমি বলি, সম্ভবতঃ ওই পনেরো সা ছিলো গম। আবু দাউদ ও ইবনে ইসহাক বর্ণিত হজরত মুয়াম্মার বিন আবদুল্লাহ্ বিন হানযালা এবং হজরত ইউসুফ বিন আবদুল্লাহ্ বিন সালামের হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, আমি তাকে এক ফুরক খুরমা দান করবো । হজরত আউস বললেন, ইয়া রসুলাল্লাহ্! আমি এক ফুরক দান করবো। তিনি স. বললেন, উত্তম ৷ বর্ণনাকারী বলেছেন, এক ফুরকের পরিমাণ ষাট সা এবং এক মাকতালের পরিমাণ তিরিশ সা। ইবনে হুম্মাম বলেছেন, শেষোক্ত উক্তিটি অধিকতর বিশুদ্ধ । কেননা এক মাকতালের পরিমাণ যদি ষাট সা হতো তবে দ্বিতীয়বার সাহায্য প্রার্থনার আর প্রয়োজনই দেখা দিতো না। হজরত আবু সালমা বিন আবদুর রহমান সম্পর্কিত হাদিস থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, এক ফুরক অর্থ পনেরো সা ওজনের একটি আটি, গাইট বা বোঝা । হজরত সালমা বিন সাখরের ঘটনা সম্পর্কে আবু দাউদ বর্ণনা করেছেন, রসুল স. বললেন, ষাটজন দরিদ্রকে এক ওসাক খুরমা দিয়ে দাও। হজরত সালমা বললেন, যিনি আপনাকে রসুল রূপে প্রেরণ করেছেন সেই পবিভ্র সত্তার তাফসীরে মাযহারী/৩৪ ॥||.11100119,.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।