Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__তাদের অবাধ্যতার দরুণ তাদেরকে এই প্রতিফল দিয়েছিলাম ।' ইহুদীরা ছিলো চরম অবাধ্য । নবী হত্যা, আল্লাহ্র আনুগত্য থেকে বিচ্যুতি, সুদ ভক্ষণ, অপরের সম্পদ আত্মসাৎর_ এ রকম জঘন্য কর্মগুলো ছিলো ইহুদীদের অবাধ্যতার নিদর্শন ৷ একটি প্রশ্নঃ ইহুদীরা তো ওই জঘন্য পাপগুলোকে পাপই মনে করতো না। তবে তারা শাস্তি পেলো কীভাবে! উত্তরঃ আখেরাতে ইহুদীরা যাতে করে অধিকতর শাস্তির উপযোগী হয়, তাই তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে আলোচ্য আয়াতের নিষেধাজ্ঞা । হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ বলেছেন, মক্কাবিজয়ের প্রাক্কালে আমি রসুল স.কে বলতে শুনেছি, আল্লাহতায়ালা মদ, মড়া, শূকর এবং মূর্তির ব্যবসাকে হারাম করেছেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রসুল! মৃত জীবের চর্বির কী হুকুম? এর দ্বারা তো নৌকায় পালিশ করা হয় এবং চামড়ার উপরিভাগকে করা হয় তৈলাক্ত। আবার চর্বি দ্বারা জ্বালানো হয় প্রদীপ! তিনি স. বললেন, না। মৃত জীবের চর্বি হারাম । তারপর বললেন, ইহুদীদের প্রতি আল্লাহ্‌র অভিশাপ । আল্লাহপাক তাদের প্রতি মৃত জীবের চর্বি হারাম করেছিলেন । কিন্তু তারা চর্বিকে রান্নার জ্বালানীরূপে প্রস্তুত করে বিক্রয় করতো এবং ওই বিক্রয়মূল্য ভক্ষণ করতো । হাদিসটি উল্লেখিত হয়েছে বোখারী ও অন্যান্য হাদিস গ্রন্থে । শেষে বলা হয়েছে__“ওয়া ইন্না লাসাদিকুন" (আমি তো সত্যবাদী)। এ কথার অর্থ__ মন্দকর্মের শাস্তি, পুণ্যকর্মের পুরস্কার এবং অন্যান্য যে সকল সংবাদ আমি জানিয়েছি, সেগুলোর ব্যাপারে নিঃসন্দেহে আমি সত্যবাদী । পরের আয়াতে (১৪৭) বলা হয়েছে__ “অতঃপর যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক, এবং অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি রদ করা হয় না।' এ কথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি বলুন, আল্লাহপাকের রহমত সর্বত্র পরিব্যাপ্ত। আপনাকে প্রত্যাদেশের মাধ্যমে যে নির্দেশনা দেয়া হয়েছে, সে নির্দেশনাকে যদি ইহুদীরা প্রত্যাখ্যান করে তবে আপনিও তাদেরকে বলে দিন, আল্লাহ্‌্পাকের দয়া সর্বত্র পরিব্যাপ্ত বলেই তোমাদের সত্যপ্রত্যাখ্যানের তাৎক্ষণিক শাস্তি দেয়া হচ্ছে না। মনে কোরো না যে, এই অবকাশ চিরস্থায়ী। তিনি এখানে শাস্তি থেকে মুক্তি দেন না। আলোচ্য আয়াতের অর্থ এ রকমও হতে পারে যে, বিশ্বাসীদের জন্য আল্লাহপাক সর্বব্যাপী দয়ার । আর সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য কঠোর শাস্তি প্রদাতা। তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে__ এবং অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি রদ করা হয় না। স্ 0|॥॥ 21100118,00

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।