৯ 28৩প215-0% ৮৩১ 4 ঠতিবোিিিত ০৪৮ ০১/এ০ক৪ 2776৩476৬৩০ ৮2944% ০৬৮৮৫০)/৪৪।০4$543-2 2 ইহদীদিগের জন্য নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদিগের জন্য নিষিদ্ধ করিয়াছিলাম; তবে এইগুলির পৃষ্ঠের অথবা অন্ত্র কিংবা অস্থি-সংলগ্ন চর্বি নিষিদ্ধ ছিল না; তাহাদিগের অবাধ্যতার দরুন তাহাদিগকে এই প্রতিফল দিয়াছিলাম । আমি তো সত্যবাদী । (2 অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল, “তোমাদিগের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক, এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার শাস্তি রদ করা হয় না'। প্রথমে বলা হয়েছে__ইহুদীদের জন্য নখরবিশিষ্ট সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম ।' এখানে নখরবিশিষ্ট সমস্ত পশু অর্থ__ উট, হিংস্র পশু ও পাখি। কুতাইবি বলেছেন, পাখিদের মধ্যে নখরবিশিষ্ট পাখি হচ্ছে ওই পাখিগুলো__ যেগুলোর পাঞ্জা রয়েছে। আর নখরবিশিষ্ট চতুষ্পদ জন্ত হচ্ছে ওই পশুগুলো যেগুলোর রয়েছে ক্ষুর। কৃতাইবি আরো বলেছেন, অন্যান্য তাফসীরকারগণও এ রকম বলেছেন। ক্ষুরকেই পরোক্ষার্থে নখর বলা হয়েছে। সম্ভবতঃ কোনো জঘন্য জুলুমের কারণে শাস্তিস্বূপ ইহুদীদের জন্য সকল পশু হারাম করে দেয়া হয়েছিলো । মুসলমানদের জন্যও অনেক পশু হারাম করা হয়েছে। কিন্ত এই নিষিদ্ধতা শাস্তিস্বরূপ করা হয়নি। এরপর বলা হয়েছে__'এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম; তবে এগুলোর পৃষ্ঠদেশের অথবা অন্ত্র কিংবা অস্থিসংলগ্ন চর্বি নিষিদ্ধ ছিলো না'। এখানে “মা হামালাত জুহুরুহুমা' অর্থ __ পশুর পৃষ্ঠদেশের ও পাজরের চর্বি। আবীল হাওয়াইয়া (নাড়ীতুঁড়িসম্বলিত) শব্দটি আল হাওয়াবিহ অথবা আল হাওয়াইয়াআ শব্দের বহুবচন। এর সম্পর্ক রয়েছে জুহুরুহুমা (সে দু'টির পিঠ) কথাটির সঙ্গে । অর্থাৎ যে চর্বি নাড়ীর সঙ্গে মিশে রয়েছে। 'মাখতালাত্ত্ বিআ'জমিন' কথাটির অর্থ__ পিঠ ও নিতন্থের চর্বি, যা মিশ্রিত রয়েছে হাড়ের সঙ্গে। এভাবে পিঠ, পাজর এবং নিতম্বের চর্বি নিষিদ্ধ করার পর হালাল রয়ে গেলো কেবল পেট এবং গ্রীবাদেশের অস্থিসংলগ্ন চর্বি । তাফসীরে মাযহারী/৩৩৭ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৩৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।