Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সময়ে করা যাবে না । আর সময়ের অগ্য পশ্চাতের কারণে এক্ষেত্রে মতভেদ দেখা দেয়াও স্বাভাবিক । এক্ষেত্রে প্রতিপালনীয় নিয়ম হচ্ছে__ প্রথমে কোরআনের সাধারণ নির্দেশকে সুনির্দিষ্ট করতে হবে কোরআনেরই অন্য কোনো আয়াত ছারা । তারপর সুনির্দিষ্টকরণ করা যাবে হাদিসের মাধ্যমে । এমতোক্ষেত্রে নাসেখ বা রহিতকারী হবে ওই আয়াত অথবা ওই হাদিস যা আরো সুস্পষ্ট ও বিস্তৃত। একই সময়ে নাসেথ ও মনসুখ, দু'টোকে মেনে নিলেও এ কথা প্রমাণিত হয় না যে মড়া, বহমান রক্ত এবং শূকর ছাড়া অন্য সকল কিছু হালাল । বরং প্রকৃত কথা এই যে, আলোচ্য আয়াতটি ওই আয়াত দ্বারা রহিত হয়েছে, যেখানে বলা হয়েছে___“আল্লাহ তোমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, সকল পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং হারাম করেছেন সকল অপবিত্র বস্তুকে ।' লক্ষ্যণীয় যে, এখানে সাধারণভাবে বলা হয়েছে পবিত্র ও অপবিত্রের কথা-__ যা বিস্তারিত বর্ণনার অপেক্ষা রাখে। আর এই বিস্তারিত বর্ণনা এসেছে হাদিস শরীফে ! সেখানে বলা হয়েছে, হিংস্র প্রাণী এবং গৃহপালিত গাধার গোশত হারাম। অথচ হাদিস কোরআনের হুকুমকে রহিত করতে পারে না, বিশেষভাবে সীমাবদ্ধও করতে পারে না। বরং হাদিস হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত হুকুমের বিস্তৃত ব্যাখ্যা। তাই আমি বলি, একক বর্ণিত হওয়া সত্তেও হাদিস শরীফের এই বিস্তৃত বর্ণনাকে সকল যুগের মানুষ গ্রহণ করেছে। এমন কি তাহরীমে সিবা' (হিংস্র জন্তর হারাম হওয়া সম্পর্কে) এর স্বপক্ষ না হওয়া সত্তেও ইমাম মালেক এই অভিমতটিকে বিশুদ্ধ বলে মেনে নিয়েছেন। তাই তিনিও একক বর্ণিত ওই হাদিসের ভিত্তিতে হিংস্র জংলী পশুকে মাকরূুহে তাহরীমি (হারামের নিকটবর্তী) বলেছেন । সুতরাং এককবর্ণিত হাদিসের বিশুদ্ধতা একমত্যসমর্থিত। আর একমত্যপুষ্ট হওয়ার কারণে হাদিসটি উপনীত হয়েছে কোরআনেরই প্রমাণ (দলিলে কেতয়ী) রূপে । অতএব প্রমাণিত হলো যে, এই নিয়মে হাদিসের মাধ্যমে কোরআনের হুকুম রহিত হওয়া জায়েয । উল্লেখ্য যে -_ উদ, খেকশিয়াল, ধেড়ে ইদুর এবং গুইসাপের গোশত ভক্ষণ সম্পর্কে আলেমগণের মতভেদ কিন্তু ইমাম আবু হানিফার বিরুদ্ধেও যায় না। কেননা তিনি ওগুলোকে হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত করেছেন। আর হিংস্র প্রাণীর গোশত হারাম হওয়ার ব্যাপারে কারো কোনো মতভেদ নেই। মতভেদ রয়েছে কেবল-__ বর্ণিত প্রাণীগুলো হিংস্র কি না, সে সম্পর্কে । আরো উল্লেখ্য যে, সুরা মায়িদার "আল ইয়াওমা উহিল্লা লাকুমুত্‌ তইয়্যেবাত'_- আয়াতের তাফসীরে হালাল ও হারাম পশু সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাই বিস্তারিত জানতে হলে ওই তাফসীরটি দেখে নেয়া যেতে পারে । "||| 01100118,00

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।