Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদসহ অধিকাংশ আলেম বলেছেন, হারামের তালিকা এই আয়াতে উল্লেখিত বন্তগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বায়যাবী বলেছেন, আলোচ্য আয়াতটি মনসুখ (রহিত) নয়, বরং মুহকাম (সুস্পষ্ট) ৷ এই আয়াত অবতীর্ণ হওয়া পর্যন্ত হারাম সম্পর্কিত অন্য কোনো আয়াত অবতীর্ণ হয়নি___ এ রকম বলা যায় কি? যদি না যায়, তবে একক বর্ণিত হাদিস দ্বারা কোরআনের আয়াত রহিত হওয়ার প্রশ্বইতো ওঠে না। আমি বলি, বায়যাবীর এই অভিমতটি ভুল ৷ কেননা কোনো আয়াত বা হাদিসে উল্লেখিত কোনো হুকুমের সঙ্গে যদি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া না হয়, তবে ওই হুকুমটি হবে একটি স্থায়ী হুকুম । আর আল্লাহতায়ালার জ্ঞানের মধ্যে হুকুমটি হবে সাময়িক ৷ এ রকম নস্‌ বা কোরআনের দলিল রহিত হওয়ার উপযুক্ত হয় তখনই, যখন নাসেখ (রহিতকারী) আয়াত অবতীর্ণ হয়ে আগের আয়াতটিকে মনসুখ (রহিত) করে দেয়। তাই নাসেখ ও মনসুখের বিবরণকে বলা হয় পরিবর্তনের বিবরণ (বয়ানে তাবদিলী)। এ রকম না হলে মনে করতে হবে আল্লাহতায়ালা রহিতকারী হুকুম সম্পর্কে এখনই জানলেন_ আগে জানতেন না। কিন্তু এ রকম হওয়া সম্পূর্ণতঃই অসম্ভব। কারণ আল্লাহতায়ালার জ্ঞান আদি ও অন্তহীন, অসীম । আবার আলোচ্য আয়াতের মড়া, বহমান রক্ত এবং শূকর হারাম হওয়ার হুকুমটিও একটি স্থায়ী হুকুম । আর এটিকে চূড়ান্ত হুকুম ধরা হলে বুঝতে হবে এই তিনটি বস্তু ছাড়া অন্য সকল বস্ত্র হালাল এবং এ হালালও স্থায়ী। যদি তাই হয়, তবে বাহিরা, হাম ইত্যাদি পশুগুলোও হালাল হয়ে যায়। কিন্তু এ রকম হওয়াও অসন্ভব। কারণ অন্য আয়াতেও হারাম বস্তুর বিবরণ দেয়া হয়েছে। হাদিস শরীফেও কোনো কোনো বস্তুকে হারাম বলা হয়েছে। সুতরাং বুঝতে হবে আলোচ্য আয়াতের হুকুম একটি সাধারণ হুকুম । আর সুরা মায়িদায় এই আয়াতের হুকুমসহ বিশেষভাবে অন্যান্য হারামেরও বিবরণ দেয়া হয়েছে। অন্য আয়াতের মাধ্যমে মদ্যপানকেও হারাম করা হয়েছে__যা এর পূর্বে হারাম ছিলো না। কোরআন মজীদের এক আয়াতে এর প্রমাণ রয়েছে। যেমন, আল্লাহতায়ালা বলেছেন__ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা যা ইতোপূর্বে) পান করেছে তা দৃষণীয় নয়। সুতরাং বুঝা গেলো, আলোচ্য আয়াতে মড়া, বহমান রক্ত এবং শূকর হারাম করার মাধ্যমে এই তিনটি ছাড়া বাকী সবগুলোকে হালাল বলা হয়নি। তাই অন্যত্র বর্ণিত কোরআনের আয়াতের মাধ্যমে হারামকৃত বন্তগুলোও হারাম । একক বর্ণিত হাদিসে উল্লেখিত হারামও হারাম । অতএব প্রমাণিত হলো যে, একক বর্ণিত হাদিসের মাধ্যমেও কোরআনের কোনো সাধারণ হুকুমকে সুনির্দিষ্ট করে দেয়া জায়েয । কিয়াসের মাধ্যমেও এ রকম করা যায়৷ তবে এক্ষেত্রে শর্ত এই যে, এই সুনির্দিষ্টকরণ একই তাফসীরে মাযহারী/৩৩৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।