Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হারাম ভক্ষণ থেকে বেঁচে থাকতে সক্ষম না হয়_ তবে ওইরূপ ব্যক্তিকে সৎ নিয়ত ও পরিস্থিতিগত কারণে আল্লাহ্‌পাক ক্ষমা করে দিবেন। কারণ তিনিই প্রকৃত ও পরমতম দয়ালু। মাসআলাঃ কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াতে যেগুলোকে তক্ষণ হারাম করা হয়েছে, সেগুলোই কেবল হারাম! হাদিস শরীফে যে সকল বস্তু হারাম করা হয়েছে, সে সকল বস্তু প্রকৃতরূপে ও পূর্ণরূপে হালাল নয়। কারণ ওই হাদিস একক বর্ণিত (খবরে আহাদ) । আর একক বর্ণিত হাদিস দ্বারা কোরআনের অকাট্য নির্দেশকে রহিত করা যায় না। তাঁরা বলেন, এ রকম অভিমত প্রকাশ করেছেন জননী আয়েশা এবং হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস। ইমাম মালেকও এই অভিমতের অনুসারী । তার মতে হাদিস শরীফে উল্লেখিত হারামগ্ুলোর প্রকৃত অর্থ মাকরূহ (নিন্দনীয়)__ মাকরহে তাহরিমি (নিষিদ্ধরূপী নিন্দনীয়) নয়। এই অভিমতের আলেমগণ আরো বলেন, সুরা মায়িদায় শ্বাসরুদ্ধ করে হত্যা, পতনের কারণে নিহত ইত্যাদি মৃত পশুও এই আয়াতের “মড়া' কথাটির অন্তর্তক্ত। লিখেছেন, ইমাম শাফেয়ী আলোচ্য আয়াত সম্পর্কে বলেছেন, অংশীবাদীরা যখন আল্লাহ্‌ কর্তৃক হালালকে হারাম এবং আল্লাহ্‌ কর্তৃক হারামকে হালাল বলেছিলো, তখন তাদের অপধারণার বিপরীতে এই আয়াতটি অবতীর্ণ হয়। আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে অংশীবাদীরা! জেনে নাও, যে সকল চতুষ্পদ পশুকে (বাহিরা, হাম ইত্যাদিকে) তোমরা হারাম বলছো, সেগুলো হালাল । আর যে সকল বস্তুকে (মড়া, প্রবহমান রক্ত, শুকরকে) হালাল বলছো, সেগুলোই হারাম । কেউ যদি বলে, তুমি মিষ্টি খেয়োনা তবে তার বিপরীত জবাব হচ্ছে, আমি মিষ্টি খাবোই খাবো। জবাবদাতার দৃঢ় মনোভাব এ রকম বক্তব্যের মাধ্যমেই প্রকাশ পায়। আলোচ্য আয়াতটির দৃষ্টান্তও এ রকম। এখানেও কাফেরদের নির্ধারিত হালাল হারামের সম্পূর্ণ বিপরীত বক্তব্য প্রকাশ পেয়েছে। আয়াতের বক্তব্য এখানে হা বা না সূচক (সমর্থন বা অসমর্থনসূচক) নয়। বরং সম্পূর্ণ প্রত্যাখ্যান এবং পূর্ণ বৈপরীত্য প্রকাশক । এই ব্যাখ্যাটিকে ইমামুল হারামাইনও পছন্দ করেছেন। বলেছেন, ব্যাখ্যাটি অত্যন্ত উত্তম উদ্দেশ্য সংবলিত। ইত্যাদিকে আলোচ্য আয়াতের “মড়া' কথাটির অন্তর্ভুক্ত করা যায় না। কারণ সুরা মায়িদায় 'মড়া' শব্দটির উল্লেখ করার পরে বিভিন্নভাবে নিহত পশুর হারাম হওয়া সম্পর্কে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে কেবল উল্লেখিত হয়েছে “মড়া' শব্দটি । তাফসীরে মাযহারী/৩৩৪ . ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।