বহমান রক্তও হারাম | হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে উল্লেখিত “আও দামাম্ মাসফুহা' কথাটির অর্থ__ বহমান রক্ত, যা পশু জবাইয়ের সময় পশুর ঘাড়ের শিরা থেকে নির্গত হয়। জবাইকৃত পশুর কলিজা ও শিরায় যে রক্ত জমাট বেঁধে যায়___ তা খাওয়া অবশ্য হারাম নয়। কারণ তা প্রবাহিত রক্ত নয়। যে রক্তকণিকা গোশতের সঙ্গে অবিচ্ছেদ্য তা খাওয়াও হালাল। কারণ সেগুলোও বহমান রক্ত নয়। এরপর বলা হয়েছে শুকরের মাংস হারাম হওয়ার কথা। তারপর বলা হয়েছে__-কেননা, এই সব (মড়া, বহমান রক্ত ও শৃকরের মাংস) অপবিত্র । এখানে অপবিভ্রতাকে শৃকরের মাংসের সঙ্গেই সব চেয়ে বেশী ঘনিষ্ট করে দেয়া হয়েছে। তাই শূকরের সকল কিছুই হারাম । আর শৃকরের কোনো অংশ থেকে উপকার লাভ করাও বৈধ নয় । এমনকি মৃত বা জীবিত কোনো শূকর ক্রয় বিক্রয়ও বৈধ নয়। শূকর থেকে কোনো প্রকার উপকার লাভ করা অবৈধ । এরপর বলা হয়েছে__ অথবা যা অবৈধ আল্লাহ্ ছাড়া অন্যের নাম নেয়ার কারণে (আও ফিসকৃান উহিল্লা লি গইরিল্লাহি বিহি)। এখানে 'ফিসকান' (অবৈধ) শব্দটির সংযোগ রয়েছে খিনজিরের (শুকরের) সঙ্গে। আর “আল্লাহ্ ছাড়া অন্যের নাম নেয়ার কারণে' (উহিল্লা লি গইরিল্লাহি বিহি) কথাটিই অবৈধ (ফিসক্ান) শব্দটির বিশেষণ । আগের বাক্যের 'এই সব অপবিভ্র' ফা ইন্রাহু রিজসুন) ঘোষণাটি তাই গইরুল্লাহ্র (আল্লাহ্ ছাড়া অন্যের) নামে জবাই করা পশুর ক্ষেত্রেও প্রযোজ্য)। ফিসকৃন শব্দটির প্রকৃত অর্থ তাই ঘৃণ্য, কোরণ তা অপবিভ্র)। এ রকমও হতে পারে যে, এখানে ফিসকৃন শব্দটি “উহিল্লাবিহি' কথাটির মাফউলে লাহু (স্বতঃসিদ্ধ কর্মপদ)। এ কথাটি মেনে নিলে উহিল্লা (উৎসগীকৃত) শব্দটির সংযোগ ঘটবে আগের বাক্যের ইয়াকুনা (হয়) কথাটির সঙ্গে। তখন 'ইয়াকুনা' শব্দটির বিশেষ্য পরিণত হবে কর্মপদস্থিত কর্তায় (নায়েবে ফায়েলে)। এভাবে বাক্যটির অর্থ দাড়াকে_ আল্লাহ্র নির্দেশের বিরোধিতা করে যে পশু আল্লাহ্ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে (তা অবৈধ)। শেষে বলা হয়েছে-_ তবে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালংঘন না করে তা গ্রহণে বাধ্য হলে তোমার প্রতিপালক ক্ষমাশীল, দয়ালু। “ফা মানিদ্বতুর্রা' অর্থ__ (হারাম ভক্ষণে বাধ্য হলে)। 'গইরা বাগিন' অর্থ__ অবাধ্য না হয়ে। আর “ওয়ালা আ'দিন' অর্থ__ সীমালংঘন না করে। অর্থাৎ জীবন রক্ষার জন্য, প্রবৃত্তিতাড়িত না হয়ে, আল্লাহতায়ালার অবাধ্যতার উদ্দেশ্য না নিয়ে, হারামকে হালাল মনে না করে এবং সীমালংঘন না করে ও প্রয়োজনের অতিরিক্ত না করে কেউ যদি কখনো মাযহারী/৩৩৩ রর তাফসীরে ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।