মুশরিকেরা তাদের ইচ্ছামতো বাহিরা, হাম ইত্যাদি পশুর গোশত কারো কারো জন্য হারাম করে দিয়েছিলো । আল্লাহতায়ালার নির্দেশ সম্পর্কিত কোনো জ্ঞান তাদের ছিলো না। তাই এ বিষয়ে জ্ঞানদান করার জন্যই অবতীর্ণ হয়েছে এই আয়াত। বলা হয়েছে, হে আমার প্রিয় রসুল! আপনি বলুন, “আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে, লোকে যা আহার করে তার মধ্যে নিষিদ্ধ আমি কিছু পাই না; মড়া, বহমান রক্ত ও শৃকরের মাংস ব্যতীত, কেননা এই সব অপবিত্র।' এখানে “আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে' কথাটির মাধ্যমে পরিষ্কার বুঝা যায় যে, প্রত্যাদেশ ছাড়া হারাম হালাল নির্ধারিত হয় না। অর্থাৎ আল্লাহ্পাকই তার সৃষ্ট বস্তুকে হালাল হারাম নির্ধারণের একক অধিকর্তা । আর এখানে প্রত্যাদেশ বা ওহী অর্থ রসুলপাক স. এর প্রতি প্রদত্ত সকল ওহী । কেবল কোরআনই ওহী নয়। “আজিদু' (আমি পাই) কথাটি এখানে অসম্পূর্ণ ক্রিয়া, দু'টি কর্মপদের দাবিদার । একটি কর্ম হচ্ছে “তোয়ামু' খোদ্য)___ যা এখানে অনুক্ত রয়েছে। আর একটি কর্ম হচ্ছে 'মুহাররামান' অর্থাৎ “তার মধ্যে নিষিদ্ধ আমি কিছুই পাই না'। “লোকে যা আহার করে _ সম্পর্কে অধিকাংশ তাফসীরকারের অভিমত হচ্ছে, এ কথাটির পূর্বে অর্থাৎ “মুহার্রমান' এর পূর্বে “তোয়ামান' (খাদ্য) কথাটি উহ্য রয়েছে ইসতিছনায়ে মুত্তাসিলকে (ব্যতিক্রমী সংযোজককে) সুসঙ্গত বা অর্থপূর্ণ করার নিমিতেই তারা এ অভিমত ব্যক্ত করেছেন। “মড়া, বহমান রক্ত ও শুকরের মাংস ব্যতীত__ এখানে “মাইতাতুন' অর্থ মড়া যা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ কোনো মানুষ যাকে বধ করেনি । সুরা মায়িদায় অবশ্য আরো হারামের বিবরণ দেয়া হয়েছে। যেমন__ লাঠির আঘাতে, পাথরের আঘাতে, উপর থেকে পড়ে, নিজেদের মধ্যে সংঘর্ষে এবং হিংস্র প্রাণী কর্তৃক বধকৃত পশুকেও হারাম বলা হয়েছে সেখানে । আর এখানে কেবল উল্লেখ করা হয়েছে “মড়া'। অন্য আয়াতেও উল্লেখিত হারামগ্ুলোর আংশিক অথবা সম্পূর্ণ বিবরণ দেয়া হয়েছে। আর এ কথা তো সন্দেহাতীত যে, আল্লাহপাক কর্তৃক ঘোষিত সকল হারামই হারাম__- কোরআন মজীদের যে স্থানেই সেগুলোর উল্লেখ থাক না কেনো। উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে একটি বিশেষ ঘটনাকে উপলক্ষ করে। ঘটনাটি হচ্ছে__ একবার মুশরিকেরা রসুল স. কে বললো, হে মোহাম্মদ! তুমি বলো, তুমি ও তোমার সঙ্গীসাথীরা যে পশুগুলোকে হত্যা করো এবং যেগুলোকে বধ করে শিকারী কুকুর ও শিকারী পাখি_- সেগুলো হালাল । আর আল্লাহতায়ালা যেগুলোর মৃত্যু ঘটিয়েছেন, সেগুলোকে বলো হারাম । কেনো? এই বিশেষ প্রশ্রের প্রেক্ষিতেই এখানে বলা হয়েছে কেবল মড়া (স্বাভাবিকভাবে মৃত) হারাম । তাফসীরে মাযহারী/৩৩২ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।