Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

থেকে দু'টো; বলো নর দুটোই কিংবা মাদি দুটোই কি তিনি নিষিদ্ধ করেছেন অথবা মাদি দু'টোর গর্ভে যা আছে তা? তোমরা সত্যবাদী হলে প্রমাণসহ আমাকে অবহিত করো।' এখানে আল্লাহপাক তীর প্রিয় রসুলকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, হে আমার রসুল! আপনি ওই অংশীবাদীদেরকে বলুন, বলো হে অবিবেচক জনতা! তোমাদের হালাল হারাম কবে কোথায় কে নির্ধারণ করলো? তোমাদের কথা যদি সত্য হয় তবে উপযুক্ত প্রমাণ পেশ করে দেখাও___ আল্লাহ্তায়ালা নর, মাদি পশ্ড অথবা মাদি পশুর গর্ভজাত নর ও মাদি শাবকগুলোকে কখন হারাম করলেন? পরের আয়াতে (১৪৪) বলা হয়েছে__ “এবং উট থেকে দু'টি ও গরু হতে দু'টি; বলো “নর দু'টিই কিংবা মাদি দুটিই কি তিনি নিষিদ্ধ করেছেন অথবা মাদি দু'টির গর্ভে যা আছে তা"? আগের আয়াতে বলা হয়েছে, আট ধরনের পশু মানুষের জন্য হালাল করা হয়েছে। ভেড়া, ছাগল, উট ও গরু__ এই চার ধরনের নর মাদি মিলে হয় আট প্রকার। আগের আয়াতে ভেড়া ও ছাগলের নর ও মাদি মিলে চার এবং আলোচ্য আয়াতে উট ও গরুর নর মাদি মিলে চার__ এভাবে দেয়া হয়েছে আট প্রকার হালাল পশুর বিবরণ। এরপর আল্লাহপাক তার প্রিয় রসুলকে নির্দেশ দিয়েছেন এভাবে___ হে আমার রসুল! আপনি অংশীবাদীদেরকে বলুন, বলো হে বিভ্রান্ত জনতা! কোন প্রকার পশু আল্লাহপাক হারাম করেছেন__ নর না মাদি? মাদির গর্ভেও তো নর ও মাদি উভয় প্রকার পশুর জন্ম হয়? তবে বলো, নর না মাদি-_ কোনটি তোমাদের জন্য হারাম? এই আয়াত অবতীর্ণ হলে আবুল আহওয়াস মালেক ইবনে আউফ জাশামী রসুল পাক স. এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, মোহাম্মদ! আমরা জানতে পারলাম তুমি নাকি আমাদের বাপ-দাদাদের প্রচলিত রীতিকে অস্বীকার করছো? রসুল স. বললেন, আল্লাহ্তায়ালা আট প্রকার পশুর গোশত তক্ষণ এবং সেগুলো থেকে ভারবহন, আরোহন, চাষাবাদ ইত্যাদি উপকার গ্রহণ বৈধ করেছেন৷ অথচ তোমরা সেগুলোর হারাম-_- নর না মাদি, না মাদি পশুর গর্ভজাত নর বা মাদি___ না দু'টোই? রসুল স. এর এ কথা শুনে নির্বাক হয়ে গেলো মালেক ইবনে আউফ | সে এ কথা বলতে পারলো না যে, নর পশু হারাম। তাহলে তো সকল নর পশ্ড সকলের জন্য হারাম হয়ে যায়। আর মাদির গর্ভে তো নর ও মাদি উভয় প্রকার পশুর জন্ম হয়। তাই সেগুলোর উপরেও তো হালাল হারামের বিধান সমতাবে প্রয়োগ করতে হয় । বরসুলপাক স. এর প্রশ্নের উত্তর না দিতে পারা জনতাকে লক্ষ্য করে আল্লাহ্তায়ালা পুনঃ নির্দেশ দিচ্ছেন_ হে আমার প্রিয় রসুল! আপনি ওই মুঢ় অংশীবাদীদেরকে পুনরায় প্রশ্ন করুন, হে অবিমৃশ্য জনতা! তোমরা বলো, __ “আল্লাহ্‌ যখন এই সব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে? তাফসীরে মাযহারী/৩৩০ রর ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।