Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আবু হানিফা বলেছেন, গম দেয়া হলে দিতে হবে অর্ধ সা (চৌদ্দ ছটাক) এবং যব বা খেজুর দিলে দিতে হবে পূর্ণ এক সা। শা'বী, নাখয়ী, সাঈদ ইবনে যোবায়ের, মুজাহিদ এবং হাকাম এ রকম বলেছেন। ইমাম মালেকের মতে মুদ্‌ হচ্ছে বাগদাদী দুই রতল। ইমাম আহমদ বলেছেন, গম অথবা গমের আটা হলে দিতে হবে এক মুদ্‌। যব অথবা খেজুর দিলে দিতে হবে দুই মুদ্‌ এবং গমের রুটি দিলে দিতে হবে দুই রতল। ইমাম শাফেয়ী বলেছেন, মুদ্‌ হচ্ছে রসুল স. এর যুগের মুদ্‌ যার পরিমাণ এক সমস্ত তিন ভাগের এক রতল। এবং খাদ্য বস্তু হতে হবে শহরবাসীদের প্রধান খাদ্যের মতো। কুটি ও আটা দেয়া ঠিক হবে না। প্রচলিত আহার্য দেয়াই সমীচীন । বাগবী লিখেছেন, হজরত জায়েদ বিন সাবেত, হজরত ইবনে আব্বাস, হজরত ইবনে ওমর, হজরত সাঈদ বিন মুসাইয়্যেব, কাসেম, সুলায়মান বিন ইয়াসার, আতা এবং হাসানও এ রকম বলেছেন। অন্য সকল কাফফারার মতো শপথভঙ্গের কাফফারা প্রসঙ্গেও সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং ইমামগণের মধ্যে মতপৃথকতা রয়েছে। ইমাম আজমের মতে কাফফারা দিতে হবে দিরহাম ও দিনারের (রৌপ্যমুদ্রা ও স্বর্ণমুদ্বার) মুদ্রামানে দ্রব্যমূল্য নির্ধারণ করে। অন্য আলেমগণ বলেছেন, এভাবে কাফফারা দেয়া জায়েয নয়। ইমাম কারখীর বর্ণনায় রয়েছে, হজরত ওমর বলেছেন, খেজুর ও যব দেয়া উচিত এক সা এবং গম আধা সা। স্বসূত্রে কারী আরো বর্ণনা করেছেন যে, হজরত আলী বলেছেন, শপথভঙ্গের ক্ষতিপূরণ হবে আধা সা গম। মুজাহিদের উক্তিরূপে কারী এ কথাও বলেছেন যে, কোরআনের উল্লেখিত কাফফারার পরিমাণ হচ্ছে মিসকিন প্রতি অর্ধ সা গম। আত্তাহ্‌কীক গ্রন্থে ইবনে জাওজী উল্লেখ করেছেন, হজরত সুলায়মান বিন ইয়াসার বলেছেন, আমি আয়াতের নির্দেশের মধ্যে (তআমু মাসাকিনা) পেয়েছি_ কাফফারা দিতে হবে এক মুদ্‌। অন্য বর্ণনায় অতিরিক্ত কথা হিসেবে এসেছে__ এই পরিমাণই যথেষ্ট হতো (এই পরিমাণ কাফফারা আদায় করাকে যথেষ্ট মনে করা হতো)। কাফফারার মাসআলার বিবরণ প্রসঙ্গে হজরত আবু সালমার বর্ণনায় এসেছে_ হজরত সুলায়মান বিন সার (সালমা বিন সাখর) একবার রমজান মাসে তার স্ত্রীকে জেহার করলেন। অর্থাৎ বললেন, তুমি রমজান মাসে আমার জন্য আমার মায়ের পৃষ্ঠদেশ তুল্য। কিন্তু রমজান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পর পরই তিনি স্ত্রীগমন করলেন। পরদিন রসুল স. এর দরবারে গিয়ে তিনি এই ঘটনাটি জানালেন। রসুল স. বললেন, একটি ক্রীতদাসী কিনে মুক্ত করে দাও। হজরত মাযহারী/৬৩ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।