Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তোমার কি ভয় করে না? এই জমানো সম্পদের উত্তাপ দোজখের মধ্যেও তোমার দেহে অনুভূত হবে । হে বেলাল! নির্ধিধায় ব্যয় করতে থাকো । আরশাধিকারীর পক্ষ থেকে ন্যুনতার আশংকা কোরো না। বায়হাকী । একবার হজরত আবু হোরায়রা বললেন, হে আল্লাহ্‌র রসুল! কোন্‌ দান সর্বোত্তম? তিনি স. বললেন, অনটনের সময় পরিশ্রমলন্ধ উপার্জন থেকে যথাসম্ভব দান। এই দান তোমার পরিবার থেকেই শুরু কোরো । আবু দাউদ । হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, “অপচয় করবে না" কথাটির অর্থ__ দান খয়রাত করা বন্ধ করবে না। অর্থাৎ অত্যাবশ্যক দান থেকে বিরত থাকবে না। মুকাতিল বলেছেন, "অপচয় করবেনা" অর্থ__ ক্ষেতের ফসল এবং চতুষ্পদ জন্ত্রর দানে দেব-দেবীদেরকে অংশী বানাবে না। জুহুরী বলেছেন, অপচয় করবে না অর্থ__ পাপ কাজে সম্পদ ব্যয় করবে না। মুজাহিদ বলেছেন, আল্লাহ্‌র অধিকার প্রতিপালন করতে কুষ্ঠিত হবে নাঁ_ এ কথা বুঝাতেই এখানে বলা হয়েছে “অপচয় করবে না।' আবু কুবাইস পাহাড়ের সমান সোনাও যদি কেউ আল্লাহ্র আনুগত্যের সীমার মধ্যে ব্যয় করে, তবুও তাকে অপচয়কারী বলা যাবে না। কিন্তু আল্লাহ্‌র আনুগত্য বহির্ভূত এক দিরহাম ব্যয় করলেও সে হয়ে যাবে অরচারারী সারার বিনা রানী িেছেন, আল্লাহ্‌র নির্দেশের সীমা থেকে দূরে সরে যাওয়ার নামই অপচয়। ইবনে ওয়াহাবের বর্ণনায় রয়েছে, হজরত আবু জায়েদ বলেছেন, বিচারকদেরকে লক্ষ্য করে এখানে বলা হয়েছে “অপচয় করবে না'। বিচারকদের প্রতি আল্লাহপাকের এই নির্দেশ রয়েছে যে, তারা যেনো প্রাপ্য অপেক্ষা অধিক গ্রহণ না করে। এই উক্তির প্রেক্ষিতে আলোচ্য বাক্যটির অর্থ দীড়াবে ওই হাদিসের অনুরূপ যেখানে বলা হয়েছে, তোমরা জাকাত আদায়ের ক্ষেত্রে মানুষের নিকট থেকে উত্তম সামগ্রী গ্রহণ কোরো না। পরের আয়াতে (১৪২) বলা হয়েছে___ 'গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও ক্ষুদ্রাকার পশু রয়েছে। আল্লাহ্‌ যা জীবিকারূপে তোমাদেরকে দিয়েছেন তা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না; সে তোমাদের প্রকাশ্য শক্র ৷ এখানে উল্লেখিত “হামুলাতান' শব্দটির অর্থ___ ভারবাহী পশু । যেমন, উট, ষাড় ইত্যাদি । “ফারসান' অর্থ ক্ষুদ্রাকার পশু__ যেগুলো ভার বহনের কাজে ব্যবহৃত হয় না। যেমন___ ভেড়া, ছাগল, গো-শাবক, উষ্ট্র শাবক ইত্যাদি । “কুলু' শব্দের অর্থ আহার করো । এই নির্দেশের মাধ্যমে জীবিকারূপে পশুর গোশত আহার বৈধ করে দেয়া হয়েছে। এখানে “মিম্মা" (মিন্মা) শব্দটির অন্তর্ভৃত “মিন' হচ্ছে আংশিক অর্থ প্রকাশক মিন (মিন্‌ এ তাবইজিয়াহ্‌) ৷ কারণ আল্লাহ্‌পাক প্রদত্ত সকল জীবিকা ভক্ষণের সামর্থ্য তো কারোই নেই । বরং ভক্ষণ করবে অংশতঃ। তাফসীরে মাযহারী/৩২৮ ূ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।