Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কোনো কোনো আলেম বলেছেন, এখানে 'ইসরাফ' অর্থ__ সকল সম্পদ দান করে দেয়া। আল্লামা বায়যাবী বলেছেন, আলোচ্য বাক্যটি ওই আয়াতের সমধর্মী যেখানে বলা হয়েছে___ পরিপূর্ণরূপে হস্ত উন্মোচন কোরো না। হজরত ইবনে আব্বাস থেকে কালাবী বর্ণনা করেছেন, হজরত সাবেত বিন কায়েস বিন শাম্মাস একবার তার পাচ শত গাছের খেজুর দরিদ্র জনতাকে দান করে দিলেন। পরিবার পরিজনের জন্য কিছুই রাখলেন না। তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াতটি । ইবনে জুরাইজ থেকে ইবনে জারীরও এ রকম বর্ণনা করেছেন। বাগবীর বর্ণনায় রয়েছে, সুদ্দী বলেছেন, এখানে “অপচয় করবে না" কথাটির অর্থ_ নিজের সকল সম্পদ দান করবে না, করলে দরিদ্র হয়ে যাবে । আমি বলি, পরিবার পরিজনের যথাঅধিকার খর্ব করে দান করলে তা অবশ্যই অপচয় হবে। কিন্তু তাদের যথাপ্রাপ্য পরিশোধ করার পর আল্লাহ্‌র রাস্তায় দান করলে তা কিছুতেই অপচয় বলে গণ্য হবে না। বরং এ রকম করাই উত্তম । বলেছেন জুজায। রসুল পাক স. এরশাদ করেছেন, উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আমার কাছে থাকলেও তা আমার জন্য আনন্দদায়ক নয়। আনন্দদায়ক হবে তখনই, যখন আমি তিন রাতের মধ্যেই ওগুলো দান করে দিতে পারবো । কাছে রাখবো কেবল ততটুকৃই, যতটুকু রাখলে আমার খণ পরিশোধ হয়৷ বোখারী । একবার যথা অনুমতি নিয়ে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমানের দরবারে প্রবেশ করলেন হজরত আবু জর। হজরত ওসমান তখন হজরত কা'বের সঙ্গে পরামর্শ বিনিময় করছিলেন । তিনি বললেন, হে কা'ব! বলো, সদ্য প্রয়াত আবদুর রহমান ইবনে আউফের পরিত্যক্ত সম্পদ সম্পর্কে তোমার কী অভিমত? হজরত কা'ব বললেন, তিনি যদি আল্লাহ্‌র হক যথাপ্রতিপালন করে থাকেন, তবে তার পরিত্যক্ত সম্পদ নিষ্ছলুষ । এ কথা শুনে হজরত আবু জর তার হাতের লাঠি দিয়ে হজরত কা'বকে প্রহার করলেন এবং বললেন, আমি রসুল স. কে বলতে শুনেছি__- পর্বত পরিমাণ স্বর্ণাধিকারী হলেও আমি তা আল্লাহ্‌র পথে খরচ করে ফেলবো, আর আল্লাহ্‌ তা কবুল করে নেবেন। ওই সম্পদের ছয় আউকিয়াহ্‌ নিজের কাছে রেখে দেয়াও আমার পছন্দ নয়। হে ওসমান! তোমাকে আমি আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি রসুল স. এর নিকট থেকে এই হাদিসটি স্বকর্ণে শোনোনি? প্রশ্নটি তিনি তিনবার উচ্চারণ করলেন। হজরত ওসমান প্রতিবারেই বললেন-__ আমি শুনেছি। হজরত আবু হোরায়রার বর্ণনায় রয়েছে একবার রসুল স. দেখলেন, হজরত বেলালের নিকট রয়েছে প্রচুর খেজুর। তিনি স. বললেন, একি বেলাল? হজরত বেলাল বললেন, আমি এগুলোকে আগামীকালের জন্য রেখেছি। তিনি স. বললেন, তাফসীরে মাযহারী/৩২৭ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।