তাদের মতে জাকাত ওয়াজিব হয় কেবল অপরিহার্য খাদ্য বস্তুর ক্ষেত্রে। সুরা বাকারায় রয়েছে__ হে বিশ্বাসীগণ! তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপন্ন করি, তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো। এই আয়াতের তাফসীরে জাকাতের বিস্তারিত মাসআলা উল্লেখ করা হয়েছে। যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে । ইমাম জয়নাল আবেদীন, আতা, মুজাহিদ এবং হাম্মাদ বলেছেন, এখানে “দেয় প্রদান করবে' অর্থ__ জাকাত ছাড়া অন্য দেয় প্রদান করবে। কেননা আয়াতটি অবতীর্ণ হয়েছে মক্কায় । আর জাকাত ফরজ করা হয়েছে হিজরতের পর মদীনায় ॥ ইব্রাহিম বলেছেন, এখানে 'দেয় প্রদান করবে' অর্থ__ উৎপন্ন ফলের একটি অংশ প্রদান করবে। বর্ণনাকারী আরো বলেছেন, এখানে “দেয়' অর্থ ঝরে পড়া ছড়া। নুহাস্ তার নাসেখ গ্রন্থে এবং ইবনে মারদুবিয়া হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণনা করেছেন, রসুল স. এই আয়াত প্রসঙ্গে বলেছেন, এখানে “দেয়' অর্থ ঝরে পড়া ছড়া । মুজাহিদ বলেছেন, খেজুর কর্তনের সময় তখনকার মানুষ খেজুরের একটি গুচ্ছ পথের পাশে টাঙ্গিয়ে রাখতো । পথিকেরা সেগুলো খেতো। ইয়াধিদ বিন আসেম বর্ণনা করেছেন, লোকেরা খেজুর কাটার সময় এক কাদি খেজুর মসজিদের এক কোনায় ঝুলিয়ে রাখতো । দরিদ্ব জনতা লাঠি দিয়ে ওই খেজুর পেড়ে খেতো। হজরত ফাতেমা বিন্তে কায়েস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, ধনীদের সম্পদের মধ্যে জাকাত ছাড়াও দরিদ্রদের কিছু অধিকার রয়েছে। এরপর তিনি পাঠ করলেন এই আয়াত___ তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, এতে কোনো কল্যাণ নেই। তিরমিজি, ইবনে মাজা, দারেমী। সুরা বাকারায় এই আয়াতের যথা ব্যাখ্যা প্রদান করা হয়েছে । আর এখানে “দেয়' অর্থ সকল দেয়_ অবশ্য পালনীয় হোক অথবা ইচ্ছাধীন। হজরত সাঈদ ইবনে যোবায়ের বর্ণনা করেছেন, ইসলামের প্রাথমিক যুগে এখানে উল্লেখিত “দেয় প্রদান করবে' নির্দেশটি ছিলো একটি সাধারণ নির্দেশ, যা সকলকেই পালন করতে হতো। এরপর যখন ওশর ওয়াজিব করে দেয়া হলো তখন এই নির্দেশটি হয়ে গেলো রহিত। হজরত ইবনে আব্বাসের উক্তিরূপে মুকসিম বর্ণনা করেছেন, কোরআন মজীদে উল্লেখিত আল্লাহ্র রাস্তায় খরচ করার সকল নির্দেশ জাকাত ফরজ হওয়ার পর রহিত হয়ে গিয়েছে। শেষে বলা হয়েছে___ “ওয়ালা তৃসরিফু ইন্াহু লা ইউহিব্বুল মুসরিফীন' (এবং অপচয় করবে না; কারণ তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না)। ইসরাফ অর্থ অপচয়। শব্দটি মিতব্যয়ীতার বিপরীতার্থক। কামুস গ্রন্থে এ রকম বলা হয়েছে। সিহাহ গ্রন্থে রয়েছে, প্রতিটি ক্ষেত্রে সীমাতিক্রমকেই বলা হয় ইস্রাফ বা অপচয়। তাফসীরে মাযহারী/৩২৬ ূ ॥||.011100119,.00
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।