Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

উদ্যানের সঙ্গে রয়েছে খেজুর বৃক্ষের সম্পর্ক বা সংযোগ । তেমনি ভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্য শস্যের সংগেও রয়েছে উদ্যানের সংযোগ । খেজুর বৃক্ষ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে তাতে ফল ধরে না। কিন্ত এখানে উল্লেখিত হয়েছে “খেজুর বৃক্ষ' । এ রকম উল্লেখ হচ্ছে হাল এ মুকাদ্দারাহ্‌ (পরিমাণের অবস্থা প্রকাশক)। “ওয়ায্যাইতুনা ওয়ার্‌ রুমূমানা মুতাশাবিহাও ওয়াগইরা মুতাশাবিহিন' (যায়তুন ও দাড়িম্বও সৃষ্টি করেছেন__ এরা একে অন্যের সদৃশ ও বিসদৃশও)। এ কথার অর্থ_যায়তুন ও আঙ্গুরের রয়েছে অনেক আকার ও প্রকার । কোনো কোনোটির মধ্যে রয়েছে মিল। আবার কোনো কোনোটির মধ্যে রয়েছে অমিল । “কুলু মিনছামারিহি ইজা আছমারা' (যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করবে)। এ কথার অর্থ__ বর্ণিত ফল ফলাদি তোমরা পূর্ণরূপে পরিপন্ধ হওয়ার পূর্বেও ভক্ষণ করতে পারবে । আলোচ্য বাক্যটির অর্থ এ রকমও হতে পারে যে, শরিয়তের হক আদায়ের পূর্বে বৃক্ষের মালিক তার বৃক্ষজাত ফল ভক্ষণ করতে পারবে । “ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি' (আর ফসল তুলবার দিনে তার দেয় প্রদান করবে)। এখানে “হাসাদিহি' শব্দটিকে 'হিসাদিহি' পড়লেও অর্থাত্তর ঘটবে না। কারণ দু'টো শব্দই সমার্থক । এ রকম দু'রকম উচ্চারণ বিশিষ্ট সমার্থক শব্দের আরো দৃষ্টান্ত রয়েছে। যেমন__ সারামা এবং সিরামা, জাযারুন এবং জিযারুন। এখানে “হন্ক' অর্থ দেয়। এই দেয় কি রকম এবং তা কিভাবে প্রদান করতে হবে___ সে সম্পর্কে আলেমগণের মধ্যে কিঞ্তিত মতভেদ রয়েছে। হজরত ইবনে আব্বাস, তাউস, হাঁসান, জাবের ইবনে জায়েদ এবং হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেবের মতে___ এখানে দেয় অর্থ জাকাত বা ওশর | দশ ভাগের এক ভাগ । অথবা বিশ ভাগের এক ভাগ। আল্লাহ্পাকের নির্দেশ অবশ্য পালনীয়। আর এখানকার “তার দেয় প্রদান করবে'___ নির্দেশটি একটি সাধারণ নির্দেশ । সুতরাং সকলের জন্য এই নির্দেশটি অবশ্য পালনীয়। এদিকে আবার আলেমগণের এঁকমত্য রয়েছে যে, সম্পদের জাকাত ছাড়া অন্য কোনো প্রকার দেয় ওয়াজিব নয় (কিন্ত জাকাত সর্ব সাধারণের উপর প্রযোজ্য নয়) । বোখারী ও মুসলিমে হজরত তালহা বিন আবদুল্লাহ্‌ কর্তৃক বর্ণিত হয়েছে, এক লোক রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো । তিনি স. তাকে পাচ ওয়াক্তের নামাজ, রমজানের রোজা এবং জাকাতের কথা জানালেন। লোকটি বললো, এগুলো ছাড়া অন্য কোনো কিছু কি আমার জন্য অবশ্য পালনীয়? তিনি বললেন, না । তবে তুমি যদি স্বেচ্ছায় (অতিরিক্ত ইবাদত, দান অথবা অন্য কোনো পুণ্যকর্ম) করো তবে তা হবে উত্তম। এই হাদিসের প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি মদীনায় অবতীর্ণ হয়েছে বলে বুঝা যায়। আর এখানে রয়েছে ইমাম আবু হানিফার একটি অভিমতের প্রমাণ। তিনি বলেছেন, আনার জাতীয় ফলের জাকাত ওয়াজিব । ইমাম শাফেয়ী বলেছেন, ওয়াজিব নয় । তাফসীরে মাযহারী/৩২৫ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।