Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কারী কাসায়ী বলেছেন, 'খলিসুন' এবং 'খলিসাতুন' শব্দ দু'টো সমার্থক। অর্থাৎ “তা' অক্ষরটি এখানে তাকিদ বা মুবালিগা কোনোটাই নয়। ব্যাকরণজ্ঞ ফাররা বলেছেন, “তা' অক্ষরটি এখানে স্ত্রীলিঙ্গকে নির্দেশ করেছে। কেননা “আনআম' শব্দটি স্ত্রীলিঙ্গ। এখানে তাই পেটের বাচ্চাকেও স্ত্রীলিঙ্গ ধরতে হবে। কেউ কেউ বলেছেন, “মা ফি বুতুনিহা' (গর্ভে যা আছে) কথাটি “খলিসাতুন' শব্দটির মাধ্যমে এখানে স্ত্রীলিঙ্গ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ বাহিরা ও সায়েবার গর্ভজাত জীবিত মাদী শাবক পুরুষদের জন্য নির্দিষ্ট বা হালাল (খলিসাতুন)। শেষে বলা হয়েছে-_ “তাদের এ রকম কথার প্রতিফল তিনি তাদেরকে দিবেন; তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ' । এ কথার অর্থ__ অংশীবাদীরা এই যে স্বরচিত হালাল হারামের সঙ্গে আল্লাহ্তায়ালাকে সম্পৃক্ত করেছে (বলেছে, এই হালাল হারামের বিধান আল্লাহই দিয়েছেন)___ এর জন্য শাস্তি তাদেরকে পেতেই হবে । আল্লাহ্তায়ালা প্রদত্ত শাস্তি প্রজ্ঞাময়তা-মিশ্রিত। কারণ তিনি প্রজ্ঞাময় । আর তিনি সর্বজ্ঞও । তাই অংশীবাদীদের উদ্দেশ্য, ধারণা ও কর্মকাণ্ডের সকল সংবাদ তার জানা । পরের আয়াতে (১৪০) বলা হয়েছে__ “যারা নিরুদ্ধিতার দরুণ এবং অজ্ঞানতাবশতঃ নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ্‌ প্রদত্ত জীবিকাকে আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা রচনা করবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অবশ্যই বিপথগামী হয়েছে এবং তারা সৎপথ প্রাপ্তও ছিলো না।' এ কথার অর্থ__ আল্লাহ্‌্পাকই সকল সৃষ্টির একমাত্র রিজিক দাতা। অথচ অংশীবাদীরা মনে করলো সন্তান লালন পালন করতে গেলে তাদের অর্থ সম্পদ কমে যাবে । সুতরাং তাদেরকে হত্যা করে ফেলো। এসকল সিদ্ধান্ত নিশ্চয় নির্বদ্ধিতা ও অজ্ঞতা । আর নিজে নিজে হালাল হারাম নির্ধারণ করে তা আল্লাহ্‌র নামে চালিয়ে দেয়াও আর একটি গ্থিত কর্ম । এসব যারা করে তারা ক্ষতিগ্রস্ত নয় তো কি? তারা অবশ্যই বিপথগামী । আর তারা আগে থেকেই ছিলো সত্যপথ বিচ্যুত । বাগবী বলেছেন, রবিয়া, মোজার ও অন্যান্য আরব গোত্র অভাব অনটনের আশংকায় কন্যা সন্তানকে জীবিত কবর দিতো । কিন্তু কেনানা সম্প্রদায় এ রকম করতো না। তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । : তাফসীরে মাযহারী/৩২৩ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।