Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

'লা ইয়াত্আশমুহা ইল্লা মান্‌ নাশাযু বিযা'মিহিম' অর্থ__ আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া অন্য কেউ এসব আহার করতে পারবে না। অর্থাৎ মহিলারা এসকল পশুর গোশত খেতে পারবে না। খেতে পারবে কেবল পুরুষ এবং দেবদেবীর সেবকেরা। এখানে “বিযা*মিহিম" কথাটির উদ্দেশ্য__ বিনা প্রমাণে মুশরিকেরা এ রকম হালাল ও হারাম নির্ধারণ করে। আল্লাহ্‌র নির্দেশের তোয়াকা করে না। “ওয়া আ'নআমুন হুর্রিমাত জুহুরুহা” অর্থ__ এবং কতক গবাদি পশু রয়েছে যেগুলোর পিঠে আরোহণ করা নিষিদ্ধ । ওই পশুগুলো হচ্ছে বাহিরা, সায়েবা এবং হাম। “ওয়া আ'নআমুল্লা ইয়াজকুরুনাস্মাল্পহি আ'লাইহা অর্থ__ এবং কতক পশু রয়েছে যেগুলোকে জবাই করার সময় তারা আল্লাহ্র নাম উচ্চারণ করে না। অর্থাৎ ওই সকল উৎসগগীকৃত পশু জবাই করার সময় মুশরিকেরা তাদের দেব দেবীদের নাম নিয়ে জবাই করে। আল্লাহ্‌র নাম নেয় না। আবু ওয়ায়েল বলেছেন, এখানে আল্লাহ্‌র নাম নেয় না অর্থ__ আল্লাহ্‌র সন্তষ্টি লাভের উদ্দেশ্যে পুণ্যকর্ম করে না। কেননা অংশীবাদীতায় সম্পূর্ণ আচ্ছন্ন থাকা সর্তেও যে কোনো শুভ কাজ শুরুর পূর্বে আল্লাহ্‌র নাম উচ্চারণ করা ছিলো তখনকার একটি সাধারণ প্রথা । সুতরাং এখানে আলোচ্য বাক্যটির মর্মার্থ হবে এ রকম__ তারা ওই পশুর উপর আরোহণ করে হজে গমন করে না। অথবা অন্য কোনো পুণ্যকর্মের প্রতি ধাবিত হয় না। “ইফ্তিরাআন আ'লাইহি' অর্থ-_ এ সমস্তই তারা বলে আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রটনার উদ্দেশ্যে । এখানে “ইফ্তারা আন' (অপবাদ) শব্দটি কর্মকারক। অথবা অবস্থাজ্ঞাপক। এখানে 'আ'লাইহি' (তার উপর) শব্দটির যোগসূত্র রয়েছে আলোচ্য আয়াতের শুরুতে উল্লেখিত “কৃলু' (তোরা বলে) শব্দটির সঙ্গে। অথবা এর সম্পর্ক রয়েছে একটি অনুক্ত ক্রিয়ার সঙ্গে। এভাবে অর্থ দীঁড়ায়_ তারা এ রকম বলে আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রটনার অভিপ্রায়ে । কিংবা “ইফ্তারা আন" শব্দটি এখানে “মাফউলে লাহু' (কারণবাচক কর্ম) __ যার কারণ হচ্ছে কৃওল বা উক্তি। অর্থাৎ তারা আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রটনার কারণে এ রকম বলে। শেষে বলা হয়েছে__ “সাইয়াজ্যিহিম বিমা কানু ইয়াফ্তারুন' (তাদের এই মিথ্যা রটনার প্রতিফল তিনি অবশ্যই তাদেরকে দিবেন)। এ কথার অর্থ__ আল্লাহ্‌কে মিথ্যা প্রতিপন্ন করার কারণে অথবা তার সম্বন্ধে মিথ্যা রটনার প্রতিফল (শাস্তি) সত্র তিনি তাদেরকে অবশ্যই দিবেন। মাযহারী/৩২১ ॥||.1110011 9,001

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।