মাসআলাঃ প্রায়শ্চিত্তের খাদ্য হিসেবে গমের রুটি না দিয়ে অন্য রুটি দিলে তার সঙ্গে তরকারী থাকা একান্ত প্রয়োজন__ যাতে দরিদ্ররা তৃপ্তির সঙ্গে পেট পুরে খেতে পারে । গমের রুটি দেয়া হলে তরকারী দেয়ার শর্তটি আর থাকে না। কারণ, যিনি খাদ্যদান করছেন তিনি নিজেও সাধারণতঃ তরকারী ছাড়া গমের কুটি খেয়ে থাকেন৷ মাসআলাঃ ইমাম আজমের মতে একজন মিস্কিনকে দশ দিন ধরে খাদ্যদান করা জায়েয। কিন্ত একই দিনে একজনকে দশবার খাদ্য প্রদান জায়েয নয়। কোনো কোনো আলেম বলেছেন, এর দ্বারা এ কথাই বুঝানো হয়েছে যে, একদিনে একজনকে দশবার খাদ্য খাওয়ানো সম্ভব নয়। কিন্তু একদিনে একজনকে দশজনের খাদ্য দেয়া জায়েষ। কেননা, একজন একদিনে দশজনের খাদ্যের মালিক হতে পারে। কিন্তু দশজনের খাদ্য কেউ একদিনে খেতে পারে না (একদিনে কারো দশবার খাবারের প্রয়োজনও হয় না)। তাই ইমাম আজম বলেছেন, একদিনে দশজনের খাদ্য একজনকে দিলে জায়েয হবে না। ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর অভিমত হচ্ছে__ দশ মিসকিনের খাদ্য এক মিসকিনকে খাওয়ানো জায়েয । কিন্তু দেয়া জায়েয নয় (একসঙ্গে, দশবারে কিংবা দশদিনে দেয়া জায়েয নয়)। কেননা আয়াতে বলা বয়েছে, দশজনের কথা । সুতরাং একজন যদি দশ দিন ধরে প্রতিদিন খাদ্য গ্রহণ করে তবে ওই মিসকিনকে দশ মিসকিন বলা যায় না (সে তো প্রকৃতপক্ষে একজনই)। ইমাম আজম বলেছেন, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে__ খাদ্যের প্রয়োজন মেটানো । আর প্রতিদিনই নতৃন করে আহারের প্রয়োজন হয়। সুতরাং একজনকে প্রতিদিন আহার দিলে প্রতিদিন একজন একজন করে ধরতে হবে__ এভাবে পূর্ণ হবে দশ মিসকিনের সংখ্যা । প্রতিদিন নতুন নতুন প্রয়োজন দেখা দেয়ায় একজনকে প্রতিদিন নতুন নতুন মিসকিন ধরতে হবে। আর যেহেতু একদিনে একজনের দশবার খাদ্যের প্রয়োজন হয় না, তাই একদিনে একজনকে দশজনের খাদ্য প্রদান করলে তাকে ধরতে হবে একজনই-_ দশজন নয়। ইমাম শাফেয়ী বলেছেন, আয়াতে বলা হয়েছে দশজনের কথা। সুতরাং দশজনের সংখ্যা পূরণ করতে হবে খাদ্য দিতে হবে দশজনকেই__ একজনকে ন্য়। মাসআলাঃ ইরাকী আলেমগণের অভিমত হচ্ছে-_ প্রতি মিসকিনকে দিতে হবে দুই মুদ (প্রায় দুই সের) আটা। অর্থাৎ আটার পরিমাণ হতে হবে অর্ধ সা। ইমাম বাগবী বলেছেন, হজরত ওমর এবং হজরত আলী থেকে এ রকমই বর্ণনা এসেছে। তাফসীরে মাযহারী/৩২ । ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।