Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আগের আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা এই আয়াতেও প্রবহমান । আগের আয়াতে বলা হয়েছিলো, আল্লাহ্‌ এবং দেব-দেবীগুলোর মধ্যে শস্য ও গবাদি পশুর অংশীবাদী রীতির কথা। ওই অপবিত্র রীতিটি ছিলো তাদের দৃষ্টিতে অত্যন্ত শোভন। আর আলোচ্য আয়াতে তাদের দৃষ্টিতে সত্তান হত্যাও যে শোভন__ সেকথা বলা হয়েছে। আয়াতের বক্তব্য শুরু হয়েছে এভাবে_এরূপে তাদের দেবতাগণ বহু অংশীবাদীর দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করেছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য।' আগের আয়াতের যোগসূত্র রক্ষার জন্য এই আয়াতের শুরুতে বলা হয়েছে__ এরূপে (ওয়া কাজালিকা)। এখানে সন্তান হত্যা অর্থ শিশু সন্তানকে জীবিত কবর দেয়া। অথবা দেবতার নামে উপহার বা উপটৌকন প্রদান করা । এই নিষ্ঠুর ও ভয়াবহ কর্মটিও তাদের দৃষ্টিতে ছিলো শোভন। আয়াতে বলা হয়েছে তাদের দেবতারাই তাদের অনেকের দৃষ্টিতে সম্তান হত্যাকে শোভন করেছে। মুজাহিদ বলেছেন, এখানে 'শুরাকায়ুহুম" (দেবতাগণ) অর্থ-__ শয়তান । অর্থাৎ শয়তানই তাদের অন্তরে কুমন্ত্রণাদানের মাধ্যমে এ ধারণাটিকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলো যে, শিশু সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুতে না ফেললে তোমরা অভাব অনটনে পড়ে যাবে। এখানে শয়তানকে '“শুরাকা' বলার কারণ এই যে__ অংশীবাদীরা আল্লাহ্‌র নির্দেশ ব্যতিরেকেই শয়তানের কুমন্ত্রণাকে অত্যাবশ্যক আদেশ হিসেবে শিরোধার্য করে নিয়েছে । শয়তানই তাদের আসল দেবতা । কালাবী বলেছেন, এখানে 'শুরাকা' অর্থ দেব-দেবীদের সেবক বা প্রতিনিধি__ যারা অংশীবাদীদেরকে সন্তান হত্যায় উদ্বুদ্ধ করতো। তাদের অনুপ্রেরণাতেই অংশীবাদীরা মানত করতো এভাবে __ এ রকম সন্তান হলে আমরা দেব- দেবীদের নামে উৎসর্গ করবো (মাটি চাপা দিয়ে হত্যা করবো)। দেব-দেবীদের সন্তষ্টিই ছিলো অংশীবাদীদের মূল উদ্দেশ্য । তাই এ রকম নির্মম হত্যাকাণ্ড ছিলো তাদের চোখে সুন্দর । এখানে “লিইউরদুহুম' (শোভন করেছে) কথাটির অর্থ-_ সন্তান হত্যাকে শোভন করেছে তাদের ধ্বংস সাধনের জন্য। আর “ওয়া লিইয়ালবিসু আ'লাইহিম দিনুহুম' অর্থ__ এবং তাদের সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। এ কথার অর্থ__ হজরত ইসমাইলের যে ধর্মাদর্শের উপর তারা ইতোপূর্বে প্রতিষ্ঠিত ছিলো, সেই ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য (তাদের দেবতারা তাদের অনেকের দৃষ্টিতে সন্তান হত্যাকে শোভন করেছে)। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে 'দিনুহুম' (ধর্ম সম্বন্ধে) কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে ছ্বীন ইসলামকে । অথবা এখানে 'দিনুহুম' কথাটির উদ্দেশ্য ওই দ্বীন বা আল্লাহতায়ালার এককত্ব (তৌহিদ) নির্ভর ধর্ম__ যাকে মান্য করা অংশীবাদীদের জন্য ছিলো অত্যাবশ্যক। তাফসীরে মাযহারী/৩১৯ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।