তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আর তোমরা ধ্বংস হয়ে গেলে আল্লাহতায়ালার কোনো ক্ষতি হবে না। কারণ, তিনি কারো মুখাপেক্ষী হওয়া থেকে পবিত্র, মুক্ত। আবার ইচ্ছে করলে আল্লাহপাক তোমাদেরকে সরিয়ে তদস্থলে অন্য কাউকেও প্রতিষ্ঠিত করতে সক্ষম । এখানে অন্য কাউকেও অর্থ__ যে বা যারা অনুগত, তাদেরকে । আর আল্লাহতায়ালা এ রকম করেছেনও । যেমন__ ইতোপূর্বে তো তোমাদের অস্তিত্ই ছিলো না। অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে তোমাদেরকে আল্লাহ্তায়ালাই সৃষ্টি করেছেন। আর দ্যাখো, এখনও তিনি তোমাদেরকে সংশোধনের অবকাশ দিয়েই চলেছেন। দয়া করে এখনও টিকিয়ে রেখেছেন তোমাদের অস্তিতৃ। এর পরের আয়াতে (১৩৪) বলা হয়েছে__“তোমাদের নিকট যা ঘোষণা করা হচ্ছে তা বাস্তবায়িত হবেই; তোমরা তা ব্যর্থ করতে পারবে না।' এ কথার অর্থ__ হে মক্কাবাসী! কিয়ামত, হাশর, হিসাব, সওয়াব, আযাব ইত্যাদি সম্পর্কে আমার রসুল তোমাদের নিকট যে কথাগুলো বলে চলেছেন, সেগুলো সংঘটিত হবেই। এগুলো ঠেকিয়ে রাখার ক্ষমতা তোমাদের নেই! সুতরাং তোমরা যেখানেই থাকোনা কেনো, তিনি অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবেন-__ যদি না তোমরা সংশোধিত হও । আলোচ্য আয়াত চতুষ্টয়ের শেষটিতে (১৩৫) বলা হয়েছে__ বলো, “হে আমার সম্প্রদায়! তোমরা যা করছো করতে থাকো, আমিও আমার কাজ করছি ।" এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি বলুন, হে আমার সম্প্রদায়! ঠিক আছে। আমার কথার প্রতি তোমরা যখন কর্ণপাত মাত্র করছো না, তখন তোমরা তোমাদের ত্রষ্টতার উপরেই সুপ্রতিষ্ঠিত থাকো। এখানে “মাকানাতিকুম" কথাটির ভিলা 51 এখানে শব্দমূল। কথাটির অর্থ_ কোনো কিছুর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়া। অর্থাৎ যতটুকু শক্তি ও সামর্থ আছে ততটুকু করা। অথবা কথাটি এখানে ইসমে জরফ ( অধিকরণার্থক বিশেষ্য)। অর্থাৎ এর দ্বারা পরোক্ষ অবস্থা বুঝানো হয়েছে। কাউকে তার স্বঅবস্থায় প্রতিষ্ঠিত থাকার আদেশ করলে বলা হয়_ “আ'লা মাকানাতিকুম" (স্বস্থানে অটল থাকো)। অর্থাৎ যে অবস্থায় আছো, সে অবস্থায় থেকে আপন কর্ম করে যাও (যা করছো করতে থাকো)। এ কথা বলে এখানে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে সাবধান করে দেয়া হয়েছে। যেনো বলা হয়েছে__ ঠিক আছে হে সত্যপ্রত্যাখ্যানকারীর দল! তোমরা যখন সত্যকে গ্রহণ করবেই না, তখন সত্য প্রত্যাখ্যান ও সত্যের প্রতি শক্রতার নীতিতেই অটল থাকো (কিন্ত জেনে রেখো, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ)। ইন্নি আ'মিলুন' কথাটির অর্থ__ আমিও আমার কাজ করে যাচ্ছি। আমি আল্লাহ্ কর্তৃক প্রত্যারিষ্ট রসূল। তাই আমার কাজ ধর্মনিষ্ঠ হওয়া। সত্যের উপর অনড় থাকা । আর আমি এ কাজই করে চলেছি। তাফসীরে মাযহারী/৩১৬ ॥||.11100119,.001
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।