শা তোমার প্রতিপালক অভাব মুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসারিত করিতে এবং তোমাদিগের পরে যাহাকে ইচ্ছা তোমাদিগের স্থলাভিষিক্ত করিতে পারেন, _ যেমন তোমাদিগকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন। 7] তোমাদিগের নিকট যাহা ঘোষণা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই; তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না। ৮1 বল, "হে আমার সম্প্রদায়! তোমরা যাহা করিতেছ করিতে থাক, আমিও আমার কাজ করিতেছি । তোমরা শীঘ্বই জানিতে পারিবে, কাহার পরিণাম মঙ্গলময় এবং জালিমগণ কখনও সফলকাম হইবে না।' প্রথমেই বলা হয়েছে___ ওয়া লিকুল্লি দারাজাতুম্ মিম্মা আ*মিলু (প্রত্যেকে যা করে তদানুসারে তার স্থান রয়েছে)। এ কথার অর্থ __ প্রত্যেকের অবস্থান ও মর্যাদা নির্ধারিত হয় তার আমলের ভিত্তিতে । তাই কেউ কেউ হয় বিশেষ ও অশেষ পুণ্য ও মর্যাদার অধিকারী ৷ হয় আল্লাহ্তায়ালার নৈকট্যভাজন। আবার কেউ কেউ হয় আল্লাহ্পাকের রহমত থেকে চিরবঞ্চিত ও কঠোর শাস্তির উপযোগী । আল্লাহতায়ালা সকলের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। তাই পরক্ষণেই বলা হয়েছে___ “ওয়ামা রব্বুকা বিগফিলিন আম্মা ইয়া*মালুন' (এবং তারা যা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন)। পরের আয়াতে (১৩৩) বলা হয়েছে__ওয়া রব্বুকাল গনিয়্যু জুর্রহমাতি' (তোমার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল)। এ কথার অর্থ__ আল্লাহ্তায়ালা তার দাসদের উপর আদেশ ও নিষেধ সম্বলিত শরিয়তের ভার অর্পণ করেছেন। এই দায়িত্ব অর্পণ করার মধ্যে তার অভাব মোচন অথবা উপকার প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। কারণ তিনি গনি (অভাবমুক্ত)। আর তিনি দয়াশীলও। তাই তিনি দয়া করে তার প্রিয় রসুলগণের মাধ্যমে আদেশ ও নিষেধ সম্বলিত শরিয়তের দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্ব দানের উদ্দেশ্য__ মানুষ ও জ্বিন যেনো এই দায়িত্ব পালনের মাধ্যমে উপকৃত হয়, পূর্ণতা লাভ করে। পাপ করার সঙ্গে সঙ্গে শাস্তিদান না করা তার দয়াশীলতার একটি অনন্য নিদর্শন। পাপিষ্ঠদেরকে তিনি অবকাশ দান করেন। দেন তওবা ও সংশোধনের সুযোগ । এরপর বলা হয়েছে-_তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারণ করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন__ যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন। এ কথার অর্থ_ হে মক্কাবাসী! আল্লাহপাক ইচ্ছে করলে তোমাদের পাপাচারের কারণে : তাফসীরে মাযহারী/৩১৫ ॥11.011100119.00
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।