Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের জন্য মানুষ নবী এবং জ্িনদের জন্য জিন নবী তখন সত্যধর্ম প্রচার করতেন। এক আয়াতে বলা হয়েছে__ যদি পৃথিবীতে ফেরেশতাদের জনপদ থাকতো, তবে আকাশ থেকে তাদের জন্য কোনো ফেরেশতাকে (রসুল করে) পাঠানো হতো। এই আয়াত থেকে বুঝা যায়, জ্বিনদের হেদায়েতের জন্য জ্িনকেই রসুল করে পাঠানো হয়েছিলো । কারণ রসুল এবং রসুলের অনুসারীদের মধ্যে সম্প্রদায়গত এবং স্বভাবগত সম্পর্ক থাকতেই হয়। তাছাড়া মানুষের মতো জ্বিনেরাও বিবেকসম্পন্ন সৃষ্টি। তাদেরকে সৃষ্টি করা হয়েছে হজরত আদমের পূর্বে । আর বিবেকবান বলেই তাদের প্রতি আল্লাহ্পাকের আদেশ ও নিষেধ প্রযোজ্য । সুতরাং মানুষ নবী সৃষ্টির পূর্বে তাদের হেদায়েতের জন্য নিশ্চয় তাদের মধ্য থেকে কোনো কোনো জ্িনকে নবী হিসেবে প্রেরণ করা হতো। এক আয়াতে বলা হয়েছে__ আমি জ্বিন ও মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবো। এতে করে বুঝা যায়, মানুষের মতো জ্নদের জন্য রসুল প্রেরণের প্রচলন ছিলো । নতুবা তাদের শাস্তির কথা উঠতো না। তাই এক আয়াতে বলা হয়েছে__ রসুল প্রেরণ ব্যতিরেকে আমি কাউকে শাস্তি প্রদান করি না। হিন্দুস্তানে হিন্দু জ্বিনেরা অবতার বলে পরিচিত। পৌরাণিক পুস্তকগুলোতে দেখা যায়, ধর্মপ্রচারকরূপে লক্ষ লক্ষ বছর পূর্বেও কেউ কেউ আবির্ভূত হয়েছিলেন। সম্ভবতঃ তারাই ছিলেন ভারতবাসীদের কথিত পরমাত্বা কর্তৃক প্রেরিত অবতার । আর তারা ছিলেন জ্বিন। জ্িনদের হেদায়েতের উদ্দেশ্যেই তাদেরকে প্রেরণ করা হয়েছিলো মানুষেরাও হয়তো তাদের মাধ্যমে কিছু উপকার লাভ করেছিলো । আর সেগুলোকে ভিত্তি করেই দেখা দিয়েছিলো শতসহস্র বিকৃতি ও বিচ্যুতি। আর সে কারণেই হয়তো আল্লাহপাক পরবর্তী সময়ে জ্িনদের নবী হওয়ার প্রথাটি বিলুপ্ত করে দিয়েছেন। নবী রসুলগণের দায়িত্ব ছিলো___ আল্লাহপাকের নিদর্শন প্রদর্শন এবং মানুষকে সতর্ককরণ। তাই এরপর বলা হয়েছে__ যারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করতো এবং তোমাদেরকে এই দিনের সম্মুবীন হওয়া সম্বন্ধে সতর্ক করতো । এখানে “এই দিন" অর্থ কিয়ামতের দিন। কিয়ামতের দিন সত্যকথা বলা ছাড়া অবিশ্বাসীদের আর কোনো উপায় থাকবে না। তাই এখানে বলা হয়েছে___ তারা বলবে “আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম ।' এ কথার অর্থ__ অবিশ্বাসীরা তখন বলবে, আজ এই কিয়ামতের দিন সত্যসাক্ষ্য দেয়া ছাড়া আমাদের গত্যন্তর নেই। তাই স্ববিরোধী হলেও স্বীকার করছি, আমরা অপরাধী । যথাসময়ে নবী ও রসুলগণ আমাদেরকে সত্যধর্মের প্রতি আহবান জানিয়েছিলেন । কিন্তু সে আহবান আমরা প্রত্যাখ্যান করেছিলাম । মুকাতিল বলেছেন, কিয়ামতের দিন বাকরুদ্ধ অবিশ্বাসীদের অনপ্রত্যঙ্গ এ রকম সাক্ষ্যদান করবে৷ ূ তাফসীরে মাযহারী/৩১৩ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।