তাদের মধ্য থেকে নবী ও রসুল প্রেরণ করা হয়েছিলো কিনা__ সে সম্পর্কে মতভেদ রয়েছে৷ জুহাক বলেছেন, অবশ্যই জ্বিনদের মধ্যে নবী ও রসুল প্রেরণ করা হয়েছিলো । উপরে উদ্ধৃত আয়াতকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে তিনি বলেছেন, দ্যাখো, আল্লাহপাক স্বয়ং এখানে বলেছেন_ ইয়া মা*শারাল জিরি ওয়াল ইনসি আলাম ইয়া'তিকুম রসুলুম মিনকুম' (আমি তাদেরকে বলবো, হে জন ও মানব সম্প্রদায়! তোমাদের মধ্য থেকে কি রসুলগণ তোমাদের নিকট আসেনি)। কালাবী বলেছেন, শেষ নবী মোহাম্মদ মোস্তফা স. এর মহা আবির্ভাবের পূর্বে মানুষের জন্য মানুষকে এবং জ্বিনদের জন্য জ্বিনকে নবী হিসেবে প্রেরণ করা হতো। আর শেষ নবী মোহাম্মদ মোস্তফা স.ই মানুষ ও জ্বিন উভয় সম্প্রদায়ের রসুল হিসাবে প্রেরিত হয়েছেন। মুজাহিদ বলেছেন, আগের যুগে মানুষের জন্য ছিলো মানুষ নবী। আর জ্িনদের জন্য ছিলো কেবল ভয় প্রদর্শনকারী। যেমন আল্লাহপাক এরশাদ করেছেন___ ওয়ালাও ইলা কৃওমিহি মুনজিরিন (আর যদি তার কওমের প্রতি কোন ভীতিগ্রদর্শনকারী থাকে)। এখানে “ভীতি প্রদর্শনকারী' কথাটির অর্থ__ নবী বা রসুলের প্রতিনিধি । সমসাময়িক নবী-রসুলগণের প্রতিনিধি বা দূত হিসেবে কোনো কোনো জ্বিন তাদের সম্প্রদায়ের নিকট ভয়প্রদর্শনকারীরূপে নিযুক্ত হতেন। তারা নবী রসুলগণের পক্ষ থেকে সত্যধর্মের বাণী প্রচার করতেন। আল্লাহ্র ভয় প্রদর্শন করতেন। তারা নবী ছিলেন না। ছিলেন নবীর প্রতিনিধি বা দূত। এই ব্যাখ্যার প্রেক্ষিতে আলোচ্য আয়াতের “মিনকুম' ( তোমাদের মধ্য থেকে) কথাটির অর্থ হবে__ কেবল মানুষের মধ্য থেকে । অর্থাৎ নবী কেবল মানুষের মধ্য থেকেই হয়। যেমন এক আয়াতে বলা হয়েছে__ইউখরিজু মিনহুমাল্ লু'লু ওয়াল মারজান" (সেখান থেকে উত্তোলিত হয় লু'লু এবং মারজান প্রস্তর)। এখানে হুমা (সে দু'টি থেকে) সর্বনামটি দ্বিবচন। কিন্তু এর উদ্দেশ্য একটি । অর্থাৎ লবনাক্ত সমুদ্র থেকে মোতি এবং লু'লু মূল্যবান পাথর বিশেষ) বের করেন। অন্য এক আয়াতে রয়েছে___“ওয়া জাআলাল কৃমারা ফিহিন্না..... (আর সেগুলোতে আমি চন্দ্রকে করে দিয়েছি ....)। এখানকার 'হিশ্না (সেগুলোতে) শব্দটি বহুবচন হলেও এর উদ্দেশ্য বা অর্থ একবচন। কেননা চাদ তো একটি আকাশেই আছে। আমি বলি, আলোচ্য আয়াতের মাধ্যমে এ কথাই স্পষ্ট প্রতীয়মান হয় যে, মানুষ ও জ্ন__ সকলের পথ প্রদর্শনের জন্য নবী ও রসুল পাঠানো হয়েছিলো । ওই নবী-রসুলগণ অধিকাংশই ছিলেন মানুষ । আবার কেউ কেউ ছিলেন জ্বিন। তাফসীরে মাযহারী/৩১২ . ॥|.11100119,.001
— صفحة ٣١٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.