Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তা নিয়ে যেতে পারে অথবা কিছু অংশ খেয়ে বাকী অংশ নিয়ে যেতে পারে। জাকাত, সদকা ও ফিতরা গ্রহিতাদেরকে প্রদত্ত সম্পদের মালিকানা দিতে হয়। তাই এ ক্ষেত্রেও মিসকিনদেরকে আহার্য বস্তুর পূর্ণ কর্তৃত্ দেয়া প্রয়োজন। এতে করে মিসকিনেরা ওই আহার্য বস্ত্র দ্বারা যথেষ্ট সুফল লাভ করার সুযোগ পাবে (কিছু খেতে পারবে, কিছু নিয়ে যেতে পারবে)। শুধু খাওয়ার অনুমতি দিলে যথেচ্ছ সুফল লাভ করার আর সুযোগ থাকে না। আমরা বলি, কোরআন মজীদে বলা হয়েছে “আতুজ্জাকাহ্‌।' এখানে আতা অর্থ প্রদান করা। সদ্‌কা ও ফিতিরের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে 'আদা' শব্দটি । এর অর্থ আদায় করা। কিন্তু এই আয়াতে বলা হয়েছে “ইত্আ"'ম'। এর অর্থ খাদ্য প্রদান নয়-_ খাদ্যের উপর আহারের কর্তৃত্‌ প্রদান। অর্থাৎ আহার করানোই ইত্আম শবের প্রকৃত অর্থ । একটি প্রশ্নঃ যদি ইত্আম শব্দটির অর্থ আহার করানো হয় তবে খাদ্য প্রদান (যে খাদ্য দরিদ্বরা নিয়ে যেতে পারবে) নাজায়েয হওয়াই সমীচীন । কিন্ত খাওয়ার অনুমতি প্রদান তো এক ধরনের মালিকানা প্রদান । যদি তাই হয় তবে অনুমতি প্রদান ও মালিকানা প্রদান সম্মিলিত হয়ে যায়। তাহলে পৃথকভাবে আহার করানোর বিষয়টিকে প্রাধান্য দেয়া হবে কেনো? উত্তরঃ আমরা বলি, মালিকানা প্রদানের মধ্যে আহারের অনুমতি ও দানের ক্ষমতা দু'টোই রয়েছে। এ রকমও বলা যেতে পারে যে, কোরআনের মাধ্যমে এখানে মালিকানার বৈধতা এসেছে । এই বৈধতাটুকু বুঝতে পারাই আসল কথা। এই বৈধতা বাস্তবতার প্রতিকূল নয়। যেমন__ কোরআন মজীদে বলা হয়েছে, পিতামাতা “উহ্‌* বলে, এ রকম আচরণ সন্তানেরা করতে পারবে না। এই নিষেধাজ্ঞার মধ্যেই রয়েছে অনেক কথা-_ যেমন সন্তানেরা তাদের পিতামাতাকে প্রহার করতে পারবে না, গালি দিতে পারবে না ইত্যাদি। তেমনি এখানে খাদ্যদানের মধ্যেও রয়েছে খাদ্যের মালিকানা প্রদান ও খাদ্যাহারের অনুমতি প্রদানের কথা । এখানে খাদ্যের প্রয়োজন মিটানোই আসল উদ্দেশ্য । সুতরাং আহারের প্রয়োজনকে এখানে বড় করে দেখা সবদিক দিয়ে উত্তম । আবদ্‌ ইবনে হুমাইদ, ইবনে মুনজির, ইবনে জারীর এবং ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, “দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্যদান'__ সম্পর্কে হজরত আলী বিন আবী তালেব বলেছেন, দরিদ্রদেরকে সকাল-সন্ধ্যা দু'বেলা খাওয়াবে রুটি-গোশত, রুটি-জয়তুনের তেল, রুটি-ঘি, রুটি-খেজুর-_ যাই হোক না কেনো। মাসআলাঃ দশজন দরিদ্রের মধ্যে দুপ্ধপোষ্য শিশুকে ধরা যাবে না। কারণ, এ ধরনের শিশুরা প্রাপ্তবয়স্কদের মতো পরিপূর্ণ খাদ্য গ্রহণ করতে সক্ষম নয়। তাফসীরে মাযহারী/৩১ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।