“আজালানা' শব্দটির দ্বারা এখানে বুঝানো হয়েছে কিয়ামত দিবসকে । অর্থাৎ ওই দিবসে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে জ্বিনেরা এ রকম বলবে যে__ তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে, এখন আমরা তাতে উপনীত হয়েছি। তোমরা সেখানে স্থায়ী হবে, যদি না আল্লাহ্ অন্য রকম ইচ্ছা করেন। এখানে “যদি না আল্লাহ্ অন্য রকম ইচ্ছা করেন _ কথাটির অর্থ হতে পারে বিভিন্ন রকম । যেমন_- ১. আল্লাহ্র ইচ্ছায় ওই সময়টুকুর সুযোগ__ যে সময়টুকু লাভ হবে দোজখে প্রবেশের পূর্বে! ২. আল্লাহতায়ালার ইচ্ছানুসারে প্রাপ্য ওই অবকাশটুকু, যে অবকাশের পর দোজবীদেরকে স্থানান্তরিত করা হবে জামহারীর দিকে [স্থায়ী অগ্নিবাসের দিকে)। ৩. ইল্লা" অর্থ ব্যতীত। অর্থাৎ আল্লাহপাক চাইলে সার্বক্ষণিক দোজখীরাও কিছু কিছু আনুসাঙ্গিক আযাব থেকে যুক্ত থাকবে। 8. হজরত ইবনে আব্বাস বলেছেন, ইল্লা মাশাআল্লাহ্ (যদি না আল্লাহ্ অন্য রকম ইচ্ছা করেন) ___কথাটির মাধ্যমে ওই সকল দোজখীদেরকে পৃথক করা হয়েছে, যাদের সম্পর্কে আল্লাহপাক আগের থেকেই জানেন যে, এরা পাপিষ্ঠ হলেও অনুপরিমান ইমানের অধিকারী । দোজখ এদের চিরস্থায়ী আবাস নয়। এদের সম্পর্কে আল্লাহতায়ালা অন্য রকম ইচ্ছা করবেন। অর্থাৎ দোজখের সাময়িক শাস্তিদানের পর তাদেরকে দোজখ থেকে বহিষ্কৃত করবেন। এখানে মাশায়া (যদি ইচ্ছা করেন) শব্দটির “মা' অর্থ “মান' (যে ব্যক্তি)। সবশেষে বলা হয়েছে__ ইন্রা রব্বাকা হাকিমুন আ'লীম" (তোমাদের প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত)। এ কথার অর্থ_ আল্লাহপাক তার বদ্ধু ও শক্রদের সঙ্গে যে আচরণ করবেন তা হবে অবশ্যই প্রজ্ঞামণ্তিত এবং তিনি সকলের সকল খবর জানেন। এ কথাও জানেন যে, কার অন্তরে রয়েছে বিশ্বাস এবং কার অন্তরে অবিশ্বাস। জ্ঞাতব্যঃ হজরত ইবনে আব্বাসের উপরে বর্ণিত উক্তিটির মর্মার্থ সম্ভবতঃ এই ফে- যাদের কাছে কোনো নবী ও রসুলের আহবান পৌছেনি, অথচ ||| 2100118.00] শত সাও
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।