Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0) যেদিন তিনি তাহাদিগের সকলকে একত্র করিবেন এবং বলিবেন “হে জিন সম্প্রদায়! তোমরা অনেক লোককে তোমাদিগের অনুগামী করিয়াছিল", এবং মানব সমাজের মধ্যে তাহাদিগের বন্ধগণ বলিবে, “হে আমাদিগের প্রতিপালক! আমাদিগের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছি এবং তুমি আমাদিগের জন্য যে সময় নির্ধারিত করিয়াছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি' সেদিন আল্লাহ্‌ বলিবেন, 'অগ্নিই তোমাদিগের বাসস্থান, তোমরা সেথায় স্থায়ী হইবে", যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন। তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত । 0) এইরূপে উহাদিগের কৃতকর্মের জন্য জালিমদিগের একদলকে অন্য দলের উপর প্রবল করিয়া থাকি। প্রথমেই বলা হয়েছে__ যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জন সম্প্রদায়! তোমরা অনেক লোককে তোমাদের অনুগামী করেছিলে। এ কথার অর্থ__ আল্লাহপাক কিয়ামতের দিন যখন সকল সৃষ্টিকে একত্র করবেন, তখন জ্বিন সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলবেন, হে জ্বিন সম্প্রদায়! তোমরা মানুষকে পথত্রষ্ট করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলে । এভাবে অনেক লোককে তোমরা তোমাদের অনুগামী করে নিয়েছিলে । এরপর বলা হয়েছে__ এবং মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদের মধ্যে কেউ কেউ অপরের ছ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে, এখন আমরা তাতে উপনীত হয়েছি। কোনো কোনো আলেম বলেছেন, এখানে উপকৃত হওয়ার অর্থ-_জ্নদের নিকট থেকে কোনো কোনো মানুষ যাদু ও গণনা শিক্ষা করে। ওই যাদু ও গণনার কারণে জ্বিনেরা তাদের কোনো কোনো প্রয়োজন পূরণ করে। এভাবে জ্নেরা তাদেরকে পথন্রষ্ট করে। জ্বিনদের মাধ্যমে ওই প্রবৃত্তিজাত প্রান্তিকে এখানে বলা হয়েছে উপকৃত হওয়া । এ রকম আরো কিছু কিছু উপকার প্রাপ্তির দৃষ্টান্ত রয়েছে। যেমন, বিজন মরুপ্রান্তরে চলমান কোনো পথিক যদি বলে___ আউ'জু বিসাইয়্যিদি হাজাল ওয়াদি মিন সুফাহায়া কৃওমিহি (আমি জ্বিন সম্প্রদায়ের ক্ষতি থেকে এই প্রান্তরের জিন সর্দারের কাছে পরিত্রাণ প্রার্থী__ তবে সে সমস্ত রাত জিনের ক্ষতি থেকে পরিত্রান লাভ করে। মানুষের দ্বারা জ্বনেরাও উপকৃত হয়। এ রকম উপকারের দৃষ্টান্ত হচ্ছে__ কোনো কোনো মানুষ জ্বিনের উপাসনা করে, পথত্রষ্টতা ও পাপাচারের ক্ষেত্রে তাদের অনুসরণ করে ইত্যাদি । তাফসীরে মাযহারী/৩০৮ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।