উপর) না বলে বলা হয়েছে “আলাল্লাজিনা লা ইউ'মিনুন (যারা বিশ্বাস করে না)। এতে করে এ কথাই প্রমাণিত হয় যে, বিশ্বাস না করা বা ইমান না আনাই তাদের লাষ্কনার কারণ । আলোচ্য বাক্যটির মাধ্যমে মোতাজিলাদের বিশ্বাস ভূল প্রমাণিত হয়েছে। তারা বলে, আল্লাহ্ কেবল উত্তম কর্মের স্রষ্টা, মন্দ কর্মের নয়। কিন্তু প্রকৃত তত্ব হচ্ছে__ তিনিই ভালো ও মন্দ উত্তয় কর্মের একক স্রষ্টা (সৃষ্টি আল্লাহর আর অর্জন বান্দার)। সুরা আন্আ"ম ঃ আয়াত ১২৬ 02635885553 18535007096 0 ইহাই তোমার প্রতিপালক-নির্দেশিত সরল পথ। যাহারা উপদেশ গ্রহণ করে তাহাদিগের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি। সরল পথ ব্যতিরেকে নির্ভুল গন্তব্যে পৌছানো সম্ভব নয় । আর এ রকম সরল সোজা পথ মানুষ কিংবা অন্য কোনো সৃষ্টি নির্মাণ করতে পারে না। যে আল্লাহ্ মানুষের বক্ষ সম্প্রসারণ ও সংকোচন করেন, যিনি সকল দোষত্রটি ও ক্ষয়ক্ষতি থেকে পবিত্র__ সেই আল্লাহই কেবল সরল পথের নির্দেশনা দিতে সক্ষম । সে কথাই এখানে বলা হয়েছে এভাকে__ এটাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ। “সিরত্বল মুসতাক্মি' অর্থ সরল পথ। এই পথ বিজ্ঞানময় এবং আল্লাহতায়ালার নির্ধারিত নিয়মের অনুকূল। কোনো কোনো আলেম বলেছেন, কোরআন মজীদ কর্তৃক উপস্থাপিত এবং মোহাম্মদ মোস্তফা স. কর্তৃক অনুসৃত পথই হচ্ছে সরল পথ। এক কথায় এই পথের নাম ইসলাম। এখানে ব্যবহৃত মুসতাক্মা শব্দটি বর্তমান অবস্থাবোধক । পূর্বোক্ত তাফসীরের ভিত্তিতে শব্দটির অর্থ হবে ন্যায়ানুগতা, সাম্য । আর শেষোক্ত তাফসীরের ভিত্তিতে অর্থ হবে সরল, সোজা_ যেখানে বক্রতা নেই। এরপর বলা হয়েছে__ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করেছি। এখানে কৃওমী ইয়্যাজ্জাক্কারুণ (যারা উপদেশ গ্রহণ করে)__ কথাটির উদ্দেশ্য আহলে সুন্নত ওয়াল জামাত। কেননা কোরআন মজীদের আয়াত দ্বারা এই দলই সর্বাধিক উপকার লাভ করেছে। এই পথপ্রাপ্ত দলের বিশ্বাস হচ্ছে__: আল্লাহ্পাকই সর্বশক্তিমান। সকল দিক দিয়েই তিনি অপ্রতিদ্বন্ী, অতুলনীয় এবং সমকক্ষহীন । আল্লাহতায়ালার সিদ্ধান্ত অনুসারে সমগ্র বিশ্বের সকল ভালো ও মন্দ সংঘটিত হয়ে চলেছে । তিনি সকলের সকল প্রকাশ্য ও গোপন সম্পর্কেও সম্যক অবগত । তার সকল কর্ম প্রজ্ঞামণ্ডিত। তিনি ন্যায়বিচারক। তার সিদ্ধান্ত সম্পর্কে আপত্তি উথাপনের অধিকার কারো নেই। তাফসীরে মাযহারী/৩০৬ : ॥||.011100119,.001
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।