Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে__ এবং কাউকে বিপথগামী করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন; তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহনের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে । প্রখ্যাত ব্যাকরণজ্ঞ সিবওয়াইহ্‌ বলেছেন, এখানে ব্যবহৃত “হারাজ' শব্দটির “র' অক্ষরের উপর যবর দিয়ে পড়তে হবে। এটি একটি মূল শব্দ। অর্থগত দিক থেকে শব্দটি কর্তৃবাচক এবং এটি গুণবাচক শব্ধরূপ। শব্দটি রূপান্তরযোগ্য ও বিশেষণাত্মক। এতাবে আলোচ্য বাক্যটির অর্থ হবে এ রকম__ আল্লাহপাক অবিশ্বাসীদের হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তাই ওই সঙ্কুচিত ও রুদ্ধ হৃদয়ে ইসলামের আলো প্রবেশ করে না। হজরত ইবনে আব্বাস থেকে কালাবী বর্ণনা করেছেন, আল্লাহ্‌র কথা শুনলে ওই সকল লোকের হৃদয় আরো বেশী সঙ্কুচিত হয়ে পড়ে। আর দেব-দেবীর পূজা অর্চনার কথা শুনলে তাদের হৃদয়ের অর্গল খুলে যায়। হজরত ওমর একবার এই আয়াত পাঠ করে বনী কেনানা নামক আরব গোত্রের এক লোককে জিজ্ঞেস করলেন, বলো, “হারাজাতুন' শব্দটির অর্থ কী? লোকটি বললো, আমাদের ভাষায় শব্দটির অর্থ দুর্গম অরণ্যের এমন বৃক্ষ__ যেখানে গৃহপালিত বা বুনো কোনো পশু পৌছতে পারে না। হজরত ওমর বললেন, কপটদের (মুনাফিকদের) অন্তরও তদ্রুপ উত্তম কোনো কিছু তাদের বদ্ধ অন্তরে প্রবেশ করতে পারে না। মুনাফিকদের জন্য ইসলামের অনুসরণ দুঃসাধ্য। এ দৃষ্টান্তটি আয়াতে উল্লেখ করা হয়েছে এভাকে__ তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহনের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে। এ কথার অর্থ__ সশরীরে আকাশে উঠে যাওয়া যেমন অসম্ভব, তেমনি অসম্ভব মুনাফিকদের হৃদয়ে ইমান প্রবেশ করা । কোনো কোনো আলেম বলেছেন, আলোচ্য দৃষ্টান্তটির অর্থ__ ইমান যেনো মুনাফিকদের নিকট আকাশে উধাও হয়ে যাওয়ার মতো ব্যাপার। আকাশারোহণ যেমন অসম্ভব, তেমনি অসম্ভব ওই উধাও ইমানকে খুজে পাওয়া ৷ শেষে বলা হয়েছে___ যারা বিশ্বাস করে না, আল্লাহ্‌ তাদেরকে এভাবে লাঞ্কিত করেন। এ কথার অর্থ, মুনাফিকদের হদয় এভাবে অবরুদ্ধ করে দিয়ে আল্লাহপাক তাদেরকে লাঞ্ছিত করেন। এখানে ব্যবহৃত 'রিজসুন' শব্দটির অর্থ, পৃথিবী ও পরবর্তা পৃথিবী__ উভয় স্থানের লাঞ্ুনা বা শাস্তি। কালাবী বলেছেন, যাতে কল্যাণের লেশমাত্র নেই তাকেই বলে__- রিজসুন। জুজায বলেছেন, এর অর্থ গোনাহ বা পাপ। মুজাহিদ বলেছেন, শয়তান। হজরত ইবনে আব্বাস বলেছেন__ এর অর্থ শয়তানকে বিজয়ী করে দেয়া। এখানে আ'লাইহিম (তাদের তাফসীরে মাযহারী/৩০৫ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।