উপরে বর্ণিত আলোচনা থেকে এ কথাই প্রমাণিত হয় যে, নৈকট্যের (বেলায়েতের) দিক থেকে ফেরেশৃতাকুলই শ্রেষ্ঠ । কারণ তারা নবী রসুল অপেক্ষা আল্লাহতায়ালার অধিকতর নৈকট্যভাজন। আর মানুষের শ্রেষ্ঠত্ব নবুয়তের দিক থেকে । মবুয়তই আল্লাহপাক প্রদত্ত সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ । আল্লাহ্পাকের সত্তার সরাসরি তাজাল্লী, বিকাশ বা বিচ্ছুরণ নবী রসুলগণের উপরেই প্রতিভাসিত হয়। তাই তারা ফেরেশৃতাগণের চেয়ে আল্লাহপাকের অধিকতর প্রিয়তাজন। প্রেমিক তীর প্রিয়জন নির্ধারণ করেন প্রেমের নিরিখে । বাহ্যিক কোনো যোগ্যতার ভিত্তিতে নয়। প্রকৃত প্রেম প্রত্যক্ষ । আর যোগ্যতা বা কারণ একটি পরোক্ষ বিষয়। প্রেম ভালোবাসার স্রষ্টা আল্লাহতায়ালা এ কথা ভালো করেই জানেন। তাই তিনি সকল কারণ ও যোগ্যতার দিকে দৃূকপাতমাত্র না করে আপন সিদ্ধান্তে তার একান্ত প্রিয়জনদের উপর অর্পণ করেন রেসালতের অনন্যসাধারণ দায়িত্ব। আলোচ্য আয়াতে এ কথাটি স্পষ্টরূপে জানিয়ে দেয়া হয়েছে। জ্ঞাতব্যঃ হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আল্লাহতায়ালা তার বান্দাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করে মোহাম্মদ মোস্তফা স. এর অন্তরকে সর্বাধিক পবিত্র, প্রেমময় এবং আনুগত্যপূর্ণ দেখলেন। তাই তিনি তাকে গ্রহণ করলেন সর্বাপেক্ষা আপন হিসেবে । পুনর্বার দৃষ্টিপাত করে আল্লাহপাক দেখলেন, রসুল স. এর সাথীদের অন্তর্দেশ অন্য মানুষের অন্তর্দেশ থেকে উত্তম। তাই তাদেরকে নির্বাচন করলেন রসুল স. এর সহচর হিসেবে । তীরা ধর্মের জন্য যুদ্ধ করেছেন। তাই তারা যা উত্তম মনে করেন, তা আল্লাহ্র নিকটে উত্তম । আর তারা যা অনুত্তম মনে করেন, তা অনুত্তম আল্লাহ্র নিকটেও। আয়াতের শেষাংশে বলা হয়েছে__ যারা অপরাধ করেছে, চক্রান্তের জন্য আল্লাহ্র নিকট থেকে লাঞ্কুনা ও কঠোর শাস্তি তাদের উপর আপতিত হবে। এখানে “সাগারুন্' শব্দটির অর্থ অপমান বা লাঞ্কুনা। “ইন্দালুহ্ কথাটির মর্ম__ কিয়ামতের দিন। কোনো কোনো আলেম বলেছেন, এখানে ইন্দাল্পহ' কথাটির প্রকৃত অর্থ হকে__ মিন ইনদিল্লাহ্' (আল্লাহ্র পক্ষ থেকে) অর্থাৎ দুনিয়ায় ও আখেরাতে (তাদের উপর আপতিত হবে লাঞ্কুনা ও কঠোর শাস্তি)। 'আ'জাবুন শাদীদ্" অর্থ কঠোর শাস্তি। এই কঠোর শাস্তি পৃথিবী ও আখেরাত উভয় স্থানে হবে। যেমন অবিশ্বাসীরা পৃথিবীতে নিহত হয়েছে। হয়েছে বন্দী। বদর যুদ্ধের দিনেও তারা হয়েছিলো চরম লাঞ্ক্নার শিকার । আর পরকালে তাদের জন্য নরক তো অবধারিত । এখানে “বিমাকানু' শব্দটির “বা' হচ্ছে কারণ নির্দেশক । এভাবে অর্থ দীড়ায় এ রকম-_ পাপাচারের কারণে, অথবা সত্যের প্রতিপক্ষ হওয়ার কারনে পরকালে তারা প্রবেশ করবে নরকাগ্নিতে । রর তাফসীরে মাযহারী/৩০৩ ॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।