সুরা আন্আ'ম 3 আয়াত ১২৪ (18১504৩৯৬৮৬ ৩৮৬9155 রর &) ৮5 পাত ডঠএ পরিপাক 5 ঙ ০৮০৫ লে পাঙ্ণা প্র স্পা 5195591৩১9০ ড৩৯০৮৪৮এ৬০এস ০3:৮৫ ৩১৬০ 2) যখন তাহাদিগের নিকট কোন নিদর্শন আসে তাহারা তখন বলে 'আল্লাহের রসুলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদিগকে তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনও বিশ্বাস করিব না। আল্লাহ্ রিসালতের ভার কাহার উপর অর্পন করিবেন তাহা তিনিই ভাল জানেন । যাহারা অপরাধ করিয়াছে চক্রান্তের জন্য আল্লাহের নিকট হইতে লাগ্না ও কঠোর শাস্তি তাহাদিগের উপর আপতিত হইবে । নবী ও রসুলগণ আল্লাহতায়ালার নিজস্ব নির্বাচনের ফল। বংশ, সম্পদ, বয়স, চেষ্টা সাধনা__ কোনো কিছুই নবুয়ত লাভের যোগ্যতা নয়! আর আল্লাহ্তায়ালাই ভালো করে জানেন, তিনি রেসালতের ভার কার উপর অর্পন করবেন, এ বিষয়ে মন্তব্য করবার অধিকার কারো নেই। তাই আয়াতে বলে দেয়া হয়েছে__ যখন তাদের নিকট কোনে নিদর্শন আসে, তখন তারা বলে, আল্লাহ্র রসুলগণকে যা দেয়া হয়েছিলো, আমাদেরকে তা না দেয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করবো না। আল্লাহ্ রেসালতের ভার কার উপর অর্পন করবেন তা তিনিই ভালো জানেন ॥ হজরত মোজাদ্দেদে আল্ফে সানি র. লিখেছেন, আল্লাহ্পাকের সত্তা ও গুণাবলীর সরাসরি প্রতিবিম্ব হচ্ছে নবী ও রসুলগণের আদি সূচনা বা উৎপত্তিস্থল । আর যারা নবী ও রসুল নয় তাদের আদি সূচনা বা উৎপত্তিস্থল হচ্ছে আল্লাহ্পাকের নাম ও গুণাবলীর প্রতিবিষ্বের প্রতিবিশ্ব বা প্রতিচ্ছায়া। তাই নবী ও রসুলগণের উপর আল্লাহ্পাকের সত্তার তাজাল্লী বা বিকাশ প্রতিবিষ্বিত হয় প্রত্যক্ষভাবে আর অন্যদের প্রতি প্রতিবিষ্বিত হয় পরোক্ষভাবে । প্রত্যক্ষ প্রতিবিষ্বনের মধ্যে ফেরেশ্তাকুলও রয়েছেন । সুতরাং তারাও নবী রসুলগণের মতো নিষ্পাপ । তাদের উৎসস্থল বা সূচনা যদিও এক. তবুও তার দিক রয়েছে দু'টি । একটি অপ্রকাশ্য এবং অন্যটি প্রকাশ্য। অপ্রকাশ্য দিকটি বিশেষভাবে ফেরেশৃতাদের জন্য নিদিষ্ট । তাই তারা অদৃশ্য। আর নবী রসুলগণ প্রকাশ্য দিকটির সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত বলে তাদের প্রধান কর্মক্ষেত্র এই পৃথিবী বা প্রকাশ্য জগৎ। মাযহারী/৩০ : |. 91100118,00|।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।