শাস্তির উপযোগী । এখানে ব্যবহৃত “জায়ালনা' শব্দটির অর্থ যদি 'করেছি' অথবা “বানিয়ে দিয়েছি' ধরা হয়, তবে এর কর্ম হবে দু'টি । একটি হচ্ছে__ ফি বার্ইয়াতিন (জনপদে) এবং দ্বিতীয়টি হচ্ছে___ মুজ্রিমিহা (অপরাধীদের)। আর মুজ্রিমিহা শব্দটি বসবে “আকাবিরা (প্রধানগণ) শব্দটির স্থলে । অথবা “আকাবিরা" হবে দ্বিতীয় কর্ম এবং প্রথম কর্ম হবে “মুজরিমিহা' । কিংবা “আকাবিরা মুজ্রিমিহা' সম্ঘিলিতরূপে হবে একটি কর্ষ। আর যদি 'জায়ালনা' অর্থ 'আমি করেছি' অথবা কর্ম । 'সিগাহ ইস্মেতাফজীল' সম্বন্ধবাচক হলে এবং সম্বোধিত বিষয় বহুবচন হলে সম্বন্ধবাচক শব্দটি একবচন বা বহুবচন যে কোনো এক প্রকারে ব্যবহার করা সিদ্ধ । আলোচ্য আয়াতে “আকাবিরা' শব্দটি এসেছে বহুবচনরূপে । এখানে মকর শব্দটির অর্থ___ প্রতারণা বা চক্রান্ত । কামুস গ্রন্থে এ রকম বলা হয়েছে । আর সিহাহ্ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, বাধাদানের মাধ্যমে কাউকে তার মূল উদ্দেশ্য থেকে ফিরিয়ে দেয়া অথবা ফিরিয়ে দেয়ার চেষ্টা চালানো। কুরায়েশদের চক্রান্ত ছিলো এ রকম-__ তারা মকায় প্রবেশের সময় সব কয়টি পথে লোক বসিয়ে রাখতো । তাদের কাজ ছিলো, দূরের কেউ রসূল স. এর সঙ্গে দেখা করতে এলে তাকে ফিরিয়ে দেয়া। 'মোহাম্মদ তো গণক', 'সে তো যাদুকর ছাড়া অন্য কিছু নয়'__ এ সকল কথা বলে আগন্তকদের মন বিষিয়ে দেয়া। চক্রান্তের পরিণাম চক্রাত্তকারীর উপরই আবর্তিত হয়। সুতরাং প্রকৃত অর্থে শেষে সে কথাটিই জানিয়ে দেয়া হয়েছে এভাকে__ কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রাত্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে না। হজরত কাতাদা থেকে বাগবী বর্ণনা করেছেন, আবু জেহেল একবার বললো-__ প্রতিদবন্দিতায় অবতীর্ণ দু'টি ঘোড়ার মতো আবদে মান্নাফের সন্তানেরা আমার সঙ্গে আভিজাত্যের প্রতিদন্ভিতা করে চলেছে। রসুল স. এর বং লোকেরা তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশার্থে বললেন, আমাদের মধ্যে রয়েছে একজন রসুল__- যার প্রতি অবতীর্ণ হয় প্রত্যাদেশ । আবু জেহেল বললো, আল্লাহ্র কসম! আমি তো তাকে মানবো না। কম্মিনকালেও তার অনুগত হবো না। তার মতো প্রত্যাদেশ যদি আমার উপরও অবতীর্ণ হয়, কেবল তখনই হয়তো তাকে মেনে নিতে পারি। এক বর্ণনায় এসেছে, ওলিদ ইবনে মুগীরা একবার বললো, নবুয়ত যদি আমারই বেশী। আমি বয়োজ্যেষ্ঠ, বিত্তশালী । ওলিদের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে নিক্গের আয়াত । ূ তাফসীরে মাযহারী/৩০১ ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।