Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“আমি প্রতিজ্ঞা করছি' তবে তার প্রতিজ্ঞা হয়ে যাবে। যদি আল্লাহ্‌র নামে প্রতিজ্ঞা করার উদ্দেশ্য তার না থাকে তবে তার প্রতিজ্ঞা হবে না। কেননা তার ওই বাক্যটি শরিয়তবহির্ভত উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্তও হতে পারে। ইমাম শাফেয়ী বলেছেন,'আমি প্রতিজ্ঞা করছি'__এ রকম কথা বললেই প্রতিজ্ঞা হয় না। প্রতিজ্ঞার উদ্দেশ্য থাকলেও হয় না। না থাকলেও হয় না। আমরা বলি, আল্লাহ্‌র নামে প্রতিজ্ঞা করাই শরিয়তের বিধান। আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নামে প্রতিজ্ঞা করা নিষিদ্ধ । তাই নিয়ত যদি শরিয়তসম্মত হয় তবে প্রতিজ্ঞাবাক্যের অর্থও করতে হবে শরিয়তসম্মতভাবে । হাদিস শরীফেও এর দৃষ্টান্ত রয়েছে। হজরত ইবনে আব্বাস বলেছেন, এক ব্যক্তি তার স্বপ্রবৃত্াত্ত রসুলপাক স. সকাশে বর্ণনা করলেন। সেখানে উপস্থিত হজরত আবু বকর বললেন, হে আল্লাহ্র রসুল! অনুমতি দিলে আমি তার স্বপ্রের ব্যাখ্যা বলে দিতে চাই। তিনি স. অনুমতি দিলেন। হজরত আবু বকর স্বপ্রের ব্যাখ্যা করার পর বললেন, হে আল্লাহ্র রসুল! আমি কি সঠিক ব্যাখ্যা করতে পেরেছি? তিনি স. বললেন, ব্যাখ্যার কিছু অংশ সঠিক এবং কিছু অংশ ভুল। হজরত আবু বকর বললেন, ইয়া রসুলাল্লাহ! আমি কসম খাচ্ছি, আপনি অনুগ্রহপূর্বক আমার ভুল ব্যাখ্যাটি ধরিয়ে দিন। রসুল স. বললেন, এভাবে কসম খেয়ো না। ইমাম আহমদের বর্ণনায় বর্ণিত হাদিসটির বিবরণ এসেছে এ রকম । কিন্তু বোখারী ও মুসলিমে উল্লেখিত হয়েছে__ হজরত আবু বকর বললেন, আল্লাহ্র কসম, আপনি অবশ্যই আমাকে ভুল ব্যাখ্যাগুলো জানিয়ে বাধিত করবেন। তখন রসুল স. বললেন, কসম খেয়ো না। আল্লাহ্পাকই সমধিক জ্ঞাত । আয়াতে উল্লেখিত হয়েছে, “ফা কাফ্ফারাতুহু'। শব্দটির অর্থ কাফফারা, ক্ষতিপূরণ, প্রতিকার অথবা প্রায়শ্চিত্ত । দৃঢ়তার সঙ্গে জ্ঞাতসারে কৃত শপথকে বলে ইয়ামিনে গমুস। এ রকম শপথভঙ্গ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। প্রায়শ্চিত্ত করলে বা কাফফারা দিলে শপথ ভঙ্গের পাপ মুছে যায়। এর পরের আয়াতে দেয়া হয়েছে প্রায়শ্চিত্তের নিয়ম ও নির্দেশনা বলা হয়েছে, “ইত্আ"মু আ'শারাতি মাসা কিনা'__ এ কথার অর্থ, প্রায়শ্চিত্ত স্বরূপ দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্যদান করবে । দরিদ্র বা মিসকিনকে খাদ্যদান অর্থ খাদ্যের উপর তাদের কর্তৃত্ব বা মালিকানা প্রদান অথবা দানকৃত খাদ্যবস্ত ভক্ষণের অনুমতি প্রদান । ইমাম আবু হানিফা বলেছেন, প্রদত্ত খাদ্যবস্তরর মালিকানা প্রদান না করে, অর্থাৎ খাদ্যবস্তর বাড়ীতে নিয়ে যাওয়ার অনুমতি না দিয়ে যদি দশজন দরিদ্রকে সকাল-সন্ধ্যা দু'বেলা পেট পুরে খাইয়ে দেয়া হয়, তবু তা জায়েয হবে। এ ক্ষেত্রে তাদের কেউ কম খেলো বা বেশী খেলো-_ তা ধরা যাবে না। কেবল দেখতে হবে, তারা সকলে পেট পুরে খেলো কিনা! হাসান বিন জিয়াদ সূত্রে ইমাম কারী এ রকম বলেছেন। ইমাম শাফেয়ী বলেছেন, তাফসীরে মাযহারী/৩০ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।