আবু শায়েখের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ওমর এবং আবু জেহেলকে উপলক্ষ করে অবতীর্ণ হয়েছে এই আয়াত । জুহাকের মাধ্যমে ইবনে জারীরও এ রকম বলেছেন। হজরত ইবনে আব্বাস সূত্রে বাগবী উল্লেখ করেছেন, এই আয়াতের উদ্দেশ্য হজরত হামযা বিন আবদুল মুত্তালিব এবং আবু জেহেল। ঘটনাটি ছিলো এ রকম_ একবার রসুল স. কাবা প্রাঙ্গণে সেজদাবনত হলেন। ওই সময় আবু জেহেল তার উপর নিক্ষেপ করলো উটের নাড়ি-ভুঁড়ি। হজরত হামযা গিয়েছিলেন শিকারে । ঘরে ফিরেই তিনি আবু জেহেলের এই অপকর্মের সংবাদ পেলেন। হাতে ছিলো তার ধনুক। ওই ধনুক হাতে নিয়েই ক্রোধান্বিত পদক্ষেপে অতি দ্রুত তিনি উপস্থিত হলেন আবু জেহেলের বাড়ীতে । হজরত হামযাকে রোষতপ্ত দেখে আবু জেহেল চরম বিনয়ের সঙ্গে বলতে শুরু করলো-_ আবু ইয়া'লী! তুমিতো জানোই মোহাম্মদ কি সব কথা শুরু করেছে। সে আমাদের প্রতিমাগুলোকে যখন তখন গালি দেয়। আমাদের পূর্বপুরুষদেরকে মন্দ বলে । কতই না অজ্ঞ সে। হজরত হামযা বললেন, এর চেয়ে অধিক মূর্খ ওই ব্যক্তি যে আল্লাহ্র উপাসনা ছেড়ে পাথরের উপাসনা করে। আমি সাক্ষ্য দিচ্ছি__ আল্লাহ্ ব্যতীত কোনো উপাস্য নেই, মোহাম্মদ আল্লাহ্র দাস ও রসুল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতটি । হজরত ইকরামা এবং কালাবী বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত আম্মার বিন ইয়াসার এবং আবু জেহেলকে কেন্দ্র করে । তাদের মধ্যকার ঘটনাটি ঘটেছিলো হজরত হামযার ইসলাম গ্রহণের পূর্বে। ওই ঘটনার পরপরই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন । জ্ঞাতব্যঃ হজরত জায়েদ বিন আসলাম বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হজরত ওমর এবং আবু জেহেলকে কেন্দ্র করে। হাসান বসরী এবং আবু সিনানও এরকম বলেছেন । এই আয়াত অবতীর্ণ হওয়ার তিনটি ঘটনার মধ্যে সাধারণ এঁক্যমত্য এই যে, এখানে 'যে অন্ধকারে রয়েছে' কথাটির লক্ষ্য আবু জেহেল। মতভেদ রয়েছে কেবল “যাকে আমি জীবিত করেছি' কথাটি সম্পর্কে। কথাটি হজরত ওমর, হজরত হামযা অথবা হজরত আম্মারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অবশ্য তাদের ইসলাম গ্রহণের সময়ের মধ্যে খুব বেশী ব্যবধান ছিলো না। খুব অল্প সময়ের ব্যবধানে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আর ওই সময়েই আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। সুতরাং তাদের তিনজনই “যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলবার জন্য আলো দিয়েছি'___ কথাটির লক্ষ্যস্থল হতে পারেন! আয়াতে আবু জেহেলের এই ধারণাটিকে প্রত্যাখ্যান করা হয়েছে যে___ তাফসীরে মাযহারী/২৯৯ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।