Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে যে, জবাইয়ের সময় আল্লাহ্‌র নাম নেয়া একান্ত প্রয়োজন । সুরা মায়িদার তাফসীরে জ্বাই বিষয়ক অনেক মাসআলা বর্ণিত হয়েছে। প্রয়োজনবশতঃ সেগুলো দেখে নেয়া যেতে পারে। এসেছে, ইমাম মালেকের নিকট জবাইকালে ইচ্ছাকৃতভাবে আল্লাহ্‌র নাম না নেয়া পশুর গোশত খাওয়াও হালাল। কিন্তু ইমাম মালেকের মুদাওয়ানা নামক ফেকাহ্‌ গ্রহে এ রকম অনুমতি দেয়া হয়নি এবং এটাই ইমাম মালেকের প্রসিদ্ধ অভিমত । অর্থাৎ স্বেচ্ছায় বিস্মিল্লাহ্‌ পরিত্যক্ত হলে জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। ইবনুল হারেস এবং ইবনুল বাশীর বলেছেন, জবাইকালে বিস্মিল্লাহ্‌ পাঠ করা না করা সম্পর্কে কিছু কিছু মতভেদ পরিদৃষ্ট হলেও এ বিষয়টিতে সবাই একমত যে__ যে ব্যক্তি জবাইয়ের সময় বিস্মিল্লাহ বলতে বার বার ভুলে যায় এবং বিস্যিল্লাহ্‌ বলার পরোয়া না করে, তার জবাই করা পশুর গোশত খাওয়া হারাম । কারণ ওই ব্যক্তি মুতাহাওয়ান। মুতাহাওয়ান বলে ওই ব্যক্তিকে__ যে জবাইয়ের সময় বারংবার বিস্মিল্লাহ্‌ বলতে ভূলে যায়। আল্লাহ্তায়ালাই অধিক অবগত। তিবরানী ও অন্যান্য আলেমের বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন আলোচ্য আয়াত অবতীর্ণ হলো, তখন পারস্যবাসীরা মক্কার কুরায়েশদের নিকট এই মর্মে বার্তা প্রেরণ করলো যে__ তোমরা মোহাম্মদের সঙ্গে বিতর্কে লিপ্ত হও । তাকে জিজ্ঞেস করো, ছুরি ছ্বারা তোমরা যা জবাই করো তাতো হালাল বুঝলাম । কিন্তু যা মৃত (আল্লাহ্‌ যার মৃত্যু ঘটিয়েছেন)__ তাকে তোমরা হারাম বলো কেনো? (তোমাদের হত্যা কি আল্লাহ্র হত্যার চেয়ে উত্তম?) ৷ আবু দাউদ ও হাকেমও এ রকম বর্ণনা এনেছেন! কিন্তু তাদের বর্ণনায় বিতর্কটি পারস্যবাসীদের ছিলো না, ছিলো মক্কার কুরায়েশদের। যাহোক, অবিশ্বাসীদের এমতো বিতর্কের পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতের অবশিষ্টাংশ অবতীর্ণ হলো এভাকে__- শয়তান তার বন্ধদেরকে তোমাদের সঙ্গে বিতর্ক করতে প্ররোচনা দেয়; যদি তোমরা তাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই অংশীবাদী হবে । এ কথার অর্থ__ অংশীবাদীরা তোমাদেরকে বিতর্কে লিপ্ত করতে চায়। করতে চায় তাদের বিশ্বাস ও কর্মের অনুসারী ৷ কিন্তু জেনে রেখো, তোমরা যদি তাদের আনুগত্য করো, তবে নিঃসন্দেহে তোমরাও হয়ে যাবে অংশীবাদী । এখানে ব্যবহৃত “শায়াতীন' শব্দটির উদ্দেশ্-__ পারস্যের ওই সকল শয়তান প্রকৃতির মানুষ । অথবা শয়তান জ্িন। 'ওহী' শব্দটির অর্থ এখানে প্ররোচিত করা বা কুমন্ত্রণা দেয়া। 'আউলিয়া' শব্দটির উদ্দেশ্য__ মক্কার অংশীবাদীরা ৷ অথবা সাধারণভাবে সকল অবিশ্বাসীরা। আর “ইতায়াত' শব্দটির উদ্দেশ্য-_ হারামকে হালাল মনে করা৷ . তাফসীরে মাযহারী/২৯ ৭ |॥1,01100119.007

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।