ইমাম শাফেয়ী বলেছেন, ইচ্ছাকৃতভাবে আল্লাহ্র নাম না নিয়ে জবাই করলেও হালাল হবে। জননী আয়েশা থেকে বর্ণিত হয়েছে, একবার কিছু লোক জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসুল! শিরিকের যুগ অতিক্রম করেছে (সদ্য ইসলাম গ্রহণ করেছে) __এ রকম কেউ কেউ আমাদের নিকট গোশত নিয়ে আসে । কিন্তু আমরা জানি না জবাইকালে তারা বিস্মিল্লাহ্ বলেছিলো কি না (আমরা কি ওই গোশত খেতে পারবো?)। রসুল স. বললেন, আল্লাহ্র নাম নাও। তারপর খাও । বোখারী । এই হাদিসের ব্যাখ্যাসুত্রে বাগবী বলেছেন, বিস্মিল্লাহ্ না পড়ে জবাই করা পশু যদি হারাম হতো, “তবে বিস্মিল্লাহ্ পড়া হয়েছে কি না'_ এ রকম সন্দেহই ছিলো ওই হারাম প্রমাণের জন্য যথেষ্ট । আর রসুল স. ও সরাসরি বলে দিতেন-_- এ রকম গোশত ভক্ষণ হারাম । কিন্তু তিনি তা বলেন নি। এতে করে প্রমাণিত হয় যে, জবাইকালে মুখে আল্লাহ্র নাম উচ্চারণ করা হালাল হওয়ার কোনো শর্ত নয়। এ ছাড়া ইমাম আবু দাউদের মারাসিল গ্রন্থে মিল্লাতের একটি মুরসাল হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, মুসলমানের জবাই করা পশু হালাল__ আল্লাহ্র নাম উচ্চারণ করা হোক অথবা না হোক। হানাফিগণ বলেন, মিল্লাতের হাদিসে উল্লেখিত আল্লাহ্র নাম না নেয়ার অর্থ হকে__ আল্লাহ্র নাম নিতে ভুলে যাওয়া । জননী আয়েশার হাদিসটিও আমাদের এই ধারণার বিপরীত নয়। বরং আমাদের অভিমত তার হাদিসের সাহায্য পুষ্ট । কেননা প্রশ্রকারী নিশ্চিত জানতেন যে__ জবাইকারী মুসলমান। তার সন্দেহ কেবল এই যে, জবাইয়ের সময় আল্লাহ্র নাম নেয়া হয়েছে কি না। এতে করে প্রমাণিত হয়, সাহাবীগণ মনে করতেন জবাইয়ের সময় আল্লাহ্র নাম নেয়া জবাইকৃত পশুর গোশত হালাল হওয়ার একটি শর্ত। আর "আল্লাহ্র নাম নাও । তারপর খাও'__ রসুল স. এর এই কথাটি ছিলো মুসলমানদের প্রকাশ্য অবস্থার প্রেক্ষিতে। প্রকাশ্যতঃ কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে জবাইকালে আল্লাহ্র নাম নেয়াকে পরিত্যাগ করে না। তাই মুসলমানদের বাজার থেকে ক্রয়কৃত গোশত ভক্ষণ করা হালাল। কারণ বাহ্যিকভাবে এটাই বুঝা যায় যে, মুসলমানদের বাজারের গোশত নিশ্চয় কোনো মুসলমানই জবাই করে থাককে-_ যদিও বিধর্মীদের দ্বারা জবাইয়ের সম্ভাবনাও রয়েছে। এবার আসা যাক ইমাম শাফেয়ীর অভিমতে | তার দলিলে এই আয়াতটি-_ “মালাম ইউজ্ কারিস্মুল্লহি আ'লাইহি' অর্থাৎ জবাইয়ের সময় আল্লাহ্র নাম নেয়া হয়নি __ কথাটির উদ্দেশ্য হচ্ছে মৃত প্রাণী এবং ওই সকল জবাইকৃত পশু__যা আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। বিষয়টি সাধারণ অবস্থার বিপরীত । ইতোপূর্বে জবাই এবং শিকারের আলোচনা পর্বে এ কথাও প্রমাণ করা তাফসীরে মাযহারী/২৯৬ ূ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।