Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মালেক বলেছেন, ভুলে আল্লাহ্‌র নাম না নিয়ে পশু জবাই করার বিষয়টি আলোচ্য আয়াতের নির্দেশভূত নয়। এ অভিমতের পক্ষে তিনি হজরত আনু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে__ রসুল স.কে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে কেউ যদি জবাই করার সময় আল্লাহ্‌র নাম নিতে ভুলে যায়, তবে ওই জবাইকৃত পশু সম্পর্কে হুকুম কী? রসুল স. বললেন, আল্লাহ্‌র নাম প্রতিটি মুসলমানের মনে রয়েছে (সে নাম মুখে উচ্চারিত হোক বা না হোক)। হাদিসটি বর্ণনা করছেন দারা কুতনী । হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে__- রসুল স. বলেছেন, মুসলমান যদি জবাই করার সময় আল্লাহ্‌র নাম নিতে ভুলে যায়, তবে পরে বিস্মিল্লাহ্‌ বলে নেবে। তারপর খাবে। দারা কুতনী। উল্লেখ্য যে, দারা কুতনী বর্ণিত এই দু'টি হাদিসই দুর্বল। আর হজরত আবু হোরায়রার হাদিসের সুত্রপ্রবাহভূত এক বর্ণনাকারীর নাম মারওয়ান বিন সালেম। ইমাম আহমদ বলেছেন, মারওয়ান বিন সালেম নির্ভরযোগ্য নয়। নাসাঈ ও দারা কুতনীও তাকে পরিত্যক্ত বলেছেন। এ সম্পর্কে হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিসের সৃত্রপ্রবাহভূত এক বর্ণনাকারী মা'কালও অপরিচিত । ইমাম আবু হানিফার অভিমতও এক্ষেত্রে ইমাম মালেকের অনুরূপ । কিন্তু ইমাম আবু হানিফার নিয়ম হচ্ছে__ এককভাবে বর্ণিত কোনো হাদিস দ্বারা কোরআনের কোনো প্রমাণকে সুনির্দিষ্ট করা ঠিক নয় (তাই হজরত আবু হোরায়রা এবং হজরত ইবনে আব্বাসের হাদিস দ্বারা আলোচ্য আয়াতের সাধারণ অর্থকে সুনির্দিষ্ট করা যাবে না)। এদিকে হেদায়া প্রণেতা হানাফিদের নিয়মকে শক্তিশালী করার জন্য উল্লেখ করেছেন, যদি আলোচ্য নির্দেশটির সাধারণ অর্থ করা হয়, তবে যে বিস্মিল্লাহ্‌ পড়তে ভুলে গেলো, তাকে একটি অস্বাভাবিক এবং কষ্টকর অবস্থায় পড়তে হবে। এই অস্বাভাবিকতাকে দূর করা প্রয়োজন । কারণ মানুষ স্বভাবতঃই ভুল করে। তাই আয়াতে প্রকাশ্য অর্থের উপর অনড় অবস্থান গ্রহণ করলে কলহ বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রথম যুগের মুসলমানেরা বিষয়টি নির্বিবাদে মেনে নিয়েছেন। তাদের মধ্যে এ ব্যাপারে মতভেদ থাকলে সেই মতভেদের প্রবহমানতা এখনও পরিদৃষ্ট হতো । হেদায়া প্রণেতার এই ব্যাখ্যাটি অবশ্য দুর্বল। ইমাম শাফেয়ীর মতে “মালামইউজ্‌ কারিস্মুল্পহি আলাইহি' (যার উপর আল্লাহ্‌র নাম নেয়া হয়নি)। কথাটির অর্থ__ মৃত এবং ওই জবাইকৃত পশু গইরুল্লাহ্র নামে জবাই করা হয়েছে। পূর্বে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। “ওয়া ইন্্াহু লাফিস্কুন' অর্থ__ এটা অবশ্যই পাপ। উল্লেখ্য যে, এক্ষেত্রে পাপ হবে তখনই, যখন জবাইকালে আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নাম উল্লেখ করা হবে । যেমন এই সুরার শেষ দিকে এসেছে-_ আও ফিসকৃান উহিল্লা লিগইরিল্লহি বিহি ( আল্লাহ্‌ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে ওই পণ্ড অবৈধ)। তাফসীরে মাযহারী/২৯৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।