পরের আয়াতে (১২০) বলা হয়েছে__ তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করো। এ কথার অর্থ __ তোমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার পাপাচার পরিত্যাগ করো । প্রকাশ্য পাপের সম্পর্ক কান, নাক, চোখ, জিহ্বা, হাত, পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে । আর দর্প, হিংসা, লোভ ইত্যাদি গোপন পাপের সম্পর্ক হৃদয় ও অসৎ প্রবৃত্তির সঙ্গে। কালাবী এবং অধিকাংশ তাফসীরবিদ বলেছেন, এখানে ব্যবহৃত “ইছমুল' শব্দটির মাধ্যমে ব্যভিচার থেকে আত্মরক্ষার নির্দেশ দেয়া হয়েছে। হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এখানে প্রকাশ্য পাপ অর্থ__ যাদের সঙ্গে পরিণয় নিষিদ্ধ, তাদেরকে বিবাহ করা এবং গোপন পাপ অর্থ অবৈধ যৌনাচার । ইবনে জায়েদ বলেছেন, এখানে প্রকাশ্য পাপ বলে বুঝানো হয়েছে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করাকে । আর গোপন পাপ ছ্বারা চিহিত করা হয়েছে ব্যভিচারকে। এক বর্ণনায় এসেছে, কালাবী বলেছেন, দিনে বিবস্ত্র হয়ে পুরুষদের কাবা ঘর তাওয়াফ হচ্ছে প্রকাশ্য পাপ। আর গোপন পাপ হচ্ছে রাতে মহিলাদের বিবস্ত্র হয়ে কাবা ঘর তাওয়াফ করা। এরপর বলা হয়েছে__ যারা পাপ করে তাদেরকে তাদের পাপের সমুচিত শাস্তি দেয়া হবে। এ কথার অর্থ__ পাপের শাস্তি অবধারিত। পৃথিবীতে । অথবা পৃথিবী ও পরবর্তী পৃথিবী উতয় স্থানে। সুরা আন্আ"ম £ আয়াত ১২১ ৩৮15419১৩42 ০0 ৩৪৩৮ 5৮145৩৮4584 3 যাহাতে আল্লাহের নাম লওয়া হয় নাই তাহা আহার করিও না; উহা অবশ্যই পাপ; শয়তান তাহার বন্ধুদিগকে তোমাদিগের সহিত বিবাদ করিতে প্ররোচনা দেয়; যদি তোমরা তাহাদিগের কথামত চল তবে তোমরা অবশ্যই অংশীবাদী হইবে। শুরুতেই বলা হয়েছে___ যাতে আল্লাহ্র নাম নেয়া হয়নি তা আহার কোরো না। এই নির্দেশটির মাধ্যমে ইমাম আহমদ প্রমাণ করেন যে, ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে আল্লাহ্র নাম না নিয়ে পশু জবাই করলে ওই পশুর গোশত ভক্ষণ হারাম । দাউদ জাহেরী, আবু সওর, শা'বী এবং মোহাম্মদ ইবনে সিরীনও এ রকম বলেছেন। মাযহারী/২৯৪ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।