অনুসরণের বিরুদ্ধে নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে__ “তোমরা তার নিদর্শনে বিশ্বাসী হলে যাতে আল্লাহ্র নাম নেয়া হয়েছে তা আহার করো ।' এ কথার অর্থ তোমরা যারা আল্লাহ্কে বিশ্বাস করো, তিনি যাকে হালাল বলেছেন তাকে হালাল এবং যাকে হারাম বলেছেন তাকে হারাম বলে মানো। তোমাদের প্রতি এই নির্দেশ জারী করা হলো যে___ আল্লাহ্র নামে যা জবাই করা হয়েছে তা আহার করো । কারণ তা হালাল । আয়াতটি শুরু হয়েছে এভাবে __ ফা কুলু মিম্মা জুকিরাস্মুল্লহি আলাইহি...... | আয়াতের শুরুতে ব্যবহৃত "ফা" অক্ষরটি এখানে কারণ প্রকাশক । পরের আয়াতে (১১৯) বলা হয়েছে ___ “ওয়া মালাকুম আল্লা তাকুলু মিম্মা জুকিরাস্মুল্লহি আলাইহি" (তোমাদের হয়েছে কি যে যাতে আল্লাহ্র নাম নেয়া হয়েছে তোমরা তা আহার করবে না?)। এখানে বাক্যের শুরুতে ব্যবহৃত “মা' শব্দটি প্রশ্নবোধক। শব্দটি এখানে উদ্দেশ্য এবং 'লাকুম' শব্দটি এর বিধেয়। অন্য এক আয়াতে বলা হয়েছে___ “কুল লা আজিদু ফিমা উহিয়্যা মুহার্রামা' (বলো, আমার প্রতি যা প্রত্যাদেশ করা হয়েছে, তাতে আমি হারাম কিছু পাইনি)। এরপর বলা হয়েছে___ ইল্লা মাদ্বতুরির্তুম ইলাইহি । এ কথার অর্থ__ যদিও তোমরা নিরুপায় না হলে যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করেছেন। এখানে “মা' শব্দটি সময় নির্দেশক । অর্থাৎ মহান আল্লাহ্ ওই সকল বস্ত্র স্পষ্ট বর্ণনা দিয়েছেন যেগুলো সকল সময়ের জন্য ভক্ষন করা হারাম । কেবল অনন্যোপায় অবস্থায়__ যখন জীবন সংকটাপন্ন হয়ে পড়ে, তখন জীবন রক্ষার জন্য হারাম বস্তু ভক্ষন করা যেতে পারে । হারাম তখনো হারামই থাকে । কিন্তু জীবন রক্ষার অত্যাবশ্যক তাগিদে তখন হারাম ভক্ষন করলে গোনাহ্ হবে না। একটি প্রশ্নঃ এখানে বলা হয়েছে, “যাতে আল্লাহ্র নাম নেয়া হয়েছে তোমরা তা আহার করবে না কেনো'__ এ রকম বলার পর পরক্ষণেই আবার কেনো বলা হলো, “যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবে তোমাদের নিকট বিবৃত করেছেন।' এভাবে একই নির্দেশের পুনারাবৃত্তি করা হলো কেনো? উত্তরঃ অনন্যোপায় অবস্থায় হারাম ভক্ষণ সিদ্ধ, যদিও তখনও হারামের হুকুমটি থাকে অনড় । হালালের হুকুম কিন্তু এ রকম নয়। হালাল কোনো অবস্থায় কখনোই অসিদ্ধ ও নিষিদ্ধ নয়। আর আলোচ্য আয়াতে হালালের এই বৈশিষ্ট্যকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে । তাই বর্ণনাভঙ্গিটি হয়েছে এ রকম । অবশ্যই অন্যকে বিপথগামী করে; তোমার প্রতিপালক সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত ।' এ কথার অর্থ-_ আল্লাহপাক ওই সকল লোককে ভালোভাবে চিনেন, যারা অজ্ঞ ও খেয়াল-খুশীর অনুসারী । আর অজ্ঞানতা ও খেয়াল-খুশীর অনুসরণের কারণে যারা সত্য ছেড়ে মিথ্যার প্রতি অর্থাৎ হালাল ছেড়ে হারামের প্রতি ধাবিত হয়। ॥॥/||.2|100118,00] সদ সা
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।