সত্য এবং ন্যায়ের উপর । এ রকম ব্যাখ্যা করেছেন হজরত কাতাদা এবং মুকাতিল। সিদ্কাও ওয়া আ'দ্লা (সত্য ও ন্যায়)___ দু'টো শব্দের শেষেই ব্যতিক্রমধর্মী অথবা অবস্থাপ্রকাশক “যবর' রয়েছে । অথবা এর মাধ্যমে বুঝানো হয়েছে সত্য ও ন্যায়ের ব্যতিক্রমী চিরবিদ্যমানতার কথা । অর্থাৎ আল্লাহ্পাকের বাণী সত্য ও ন্যায়ের দিক দিয়ে চিরত্তন। এরপর বলা হয়েছে, 'লা মুবাদ্দিলা লিকালিমাতিহি'(তার বাক্য পরিবর্তনকারী কেউ নেই)। এ কথার অর্থ___ আল্লাহ্পাকের বাণী অপরিবর্তনীয়। হজরত ইবনে আব্বাস বলেছেন, তার চিরস্থায়ী সিদ্ধান্ত পরিবর্তন করার সাধ্য কারো নেই । এমন কেউই নেই, যে তার নির্দেশকে রদবদল করতে পারে । এ রকমও অর্থ হতে পারে যে___ রসুল মোহাম্মদ স. এর পরে আর কোনো নবী আসবেন না। তাই আর কোনো আসমানী কিতাবও অবতীর্ণ হবে না। কোরআন মজীদই সর্বশেষ প্রত্যাদিষ্ট গ্রন্থ । তাই এই গ্রন্থের নির্দেশ ও নিষেধাবলী আর কখনো পরিবর্তিত হবে না। শেষে বলা হয়েছে, 'ওয়াহয়াস্সামিউ'ল আ'লীম |" এ কথার অর্থ__ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বলেই তিনি সকলের প্রকাশ্য ও গোপন চিন্তা, কথা ও আচরণ সম্পর্কে উত্তমরূপে অবগত | তাই অবাধ্যদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায়ই নেই। পরের আয়াতে (১১৬) বলা হয়েছে__ যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামতো চলো তবে তারা তোমাকে আল্লাহ্র পথ থেকে বিচ্যুত করবে । এখানে “দুনিয়ার অধিকাংশ লোক' অর্থ অবিশ্বাসীদের দল। কেননা অবিশ্বাসীরা বিশ্বাসীদের চেয়ে সংখ্যাগুরু । আলোচ্য বাক্যের নির্দেশনাটি এ রকম__ হে আমার রসুল! দেখুন পৃথিবীর অধিকাংশ লোক অবাধ্য, সত্যপ্রত্যাখ্যানকারী, অবিশ্বাসী । তারা সম্পূর্নরূপে সত্যচ্যুত। তাই তাদের কথায় কর্ণপাত মাত্র করবেন না। কেনো করবেন? আপনি তো আমার রসুল। আপনার দায়িত্ হচ্ছে সত্য ধর্মের প্রচার । আর তারা চায় আপনাকে আল্লাহতায়ালার পথ থেকে বা ইসলামের পথ থেকে বিচ্যুত করতে । শেষে বলা হয়েছে___ তারা তো শুধু অনুমানের অনুসরণ করে; আর তারা শুধু মিথ্যাই বলে। এ কথার অর্থ__ আল্লাহ্্পাকের বিধানের পরোয়া না করে বৈধা- বৈধ সম্পর্কে তারা তাদের অনুমানকে অনুসরণীয় করে নিয়েছে। যেমন, মৃত ভক্ষনকে মনে করেছে বৈধ, বাহিরাকে (কল্পিত দেবদেবীর উদ্দেশ্যে উৎসগাঁকৃত পশুকে) মনে করছে অবৈধ ইত্যাদি। তাদের এ সকল অপবিশ্বাসের পক্ষে বিশ্বাসগত বা জ্ঞানগত কোনো দলিল প্রমাণই তাদের নেই। তাই তাদের আচরণীয় ধর্মমত মিথ্যা । তাই তারা যা বলে তা সর্বেব মিথ্যা। . তাফসীরে মাযহারী/২৯১ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।