যে কোরআন একটি জাগ্রত নিদর্শন__ পূর্ববর্তী আকাশী গ্রন্থগুলোর মতো অদৃশ্য বিষয়ের সংবাদ প্রদায়ক। এতে সত্য ও মিথ্যাকে সুস্পষ্টরপে চিহিত করা হয়েছে। সুতরাং এখন সন্দেহের অবকাশ আর কোথায়? আলোচ্য বক্তব্যটিকে অধিকতর গুরুত্বহ করে তুলবার জন্য “হাকামা' (নিখুঁত মীমাংসাকারী) শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রকৃত অর্থে যে ন্যায়বিচ'রক, তার ক্ষেত্রেই ব্যবহৃত হয় 'হাকামা'। আলোচ্য বক্তব্যের মাধ্যমে পরিষ্কারদ্ূপে এ কথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে__ পবিত্র কোরআনের অলৌকিক, নির্ভুল, বিস্ময়কর এবং বিস্তৃত ব্যাখ্যার পরে অন্য কোনো মোজেজার প্রয়োজন নেই। অন্য কোনো মীমাংসাকারী নির্ধারণের অবকাশও নেই। এরপর বলা হয়েছে__ “ওয়াল্লাজিনা আতাইনা হুমুল কিতাবা ইয়া'লামুনা যে, এটা তোমার প্রতিপালকের নিকট থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে)। এ কথার অর্থ __ ইহুদীরা ভালোভাবে জানে যে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ্র পক্ষ থেকে সমাগত ৷ কোরআন সত্য। তারা তওরাত অধ্যয়ন করতো । আল্লাহ্পাকের পবিত্র বাণীর বাকভঙ্গি, প্রকৃতি ও মহিমা সম্পর্কে ছিলো ওয়াকিফহাল। তাই কোরআন মজীদের আয়াত শুনলে তারা সহজেই বুঝতে পারতো যে, এই কোরআনও আল্লাহ্পাকের পবিত্র বাণী । আরো বুঝতে পারতো, এই কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি অক্ষরের অমুখাপেক্ষি (উম্্ী)। আসমানী সংযোগও নেই। সুতরাং কোরআন যে মহান প্রতিপালকের পক্ষ থেকে সমাগত এবং সত্যসহ অবতীর্ণ, এ কথা ইহুদীরা খুব ভালো করেই জানে । শেষে বলা হয়েছে__ সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়ো না। এখানে আল্লাহপাক তার প্রিয় রসুলের মাধ্যমে আপামর জনসাধারনকে এ কথাটিই জানিয়ে দিতে চেয়েছেন যে__ হে আমার প্রিয় রসুল! যারা কোরআনের পবিত্র বাণী শ্রবণ করে, তাদেরকে এই মর্মে সতর্ক করুন -__ তারা যেনো সন্দিহানদের অন্তর্ভুক্ত না হয়। যেনো স্বতংস্ফুর্তভাবে আল্লাহ্্পাক কর্তৃক অবতীর্ণ এই মহাগ্রস্থকে সত্য বলে মেনে নেয়। পরের আয়াতে (১১৫) বলা হয়েছে __ "ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা সিদ্কাও ওয়াআদ্লান' (সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ)। এ কথার অর্থ __ আল্লাহ্তায়ালার বাণী সম্পূর্ণ সত্য ও সম্পূর্ণ ন্যায়সঙ্গত। অর্থাৎ কোরআনের আদেশ ও নিষেধ সমূহের তিত্তি পূর্ণ ও পরিণত তাফসীরে মাযহারী/২৯০ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।