হজরত বুরায়দা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, যদি কেউ বলে__ আমি ইসলাম থেকে পৃথক হয়ে থাকবো-_ তার কথা মিথ্যা হলে তো মিথ্যাই। কিন্তু যদি সে মু'মিন হওয়া সর্তেও নিজেকে ইসলাম বহির্ভূত মনে করে (যদি তার বক্তব্যকে সে সত্য বলে বিশ্বাস করে) তবে সে আর কখনও ইসলামে ফিরে আসবে না। আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা । মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, আল্লাহ্পাকের নাম বা গুণের উল্লেখ করে অতীতকালবোধক বাক্য দ্বারা শপথ করলে শপথ হয়ে যাবে । যেমন-_ _কৃ্সামতু বিল্লাহ (আমি আল্লাহ্র কসম করেছি) অথবা 'হালাফতু বিল্লাহ (আমি আল্লাহ্র নামে হলফ করেছি), কিংবা “শাহিদ্তু বিল্লাহ (আমি আল্লাহ্র নামে সাক্ষ্য দিয়েছি) বা “আজামতু বিল্লাহ্' (আমি আল্লাহ্র নামে দৃঢ় সংকল্প করেছি)। বর্তমান ও ভবিষ্যৎংকালবোধক বাক্য দ্বারা প্রতিজ্ঞা করলেও প্রতিজ্ঞা হয়ে যাবে__ এ রকম বলেছেন ইমাম আবু হানিফা । কারণ, বর্তমান ও ভবিষ্যৎকালবোধক শব্দের মধ্যে বর্তমানই প্রত্যক্ষ এবং ভবিষ্যৎ অপ্রত্যক্ষ । আর ভবিষ্যৎকাল বুঝাতে কিছু কারণেরও আবশ্যক হয়। যেমন, শিন অথবা সাওফা ইত্যাদি । এ ধরনের শপথের দৃষ্টান্ত হচ্ছে-__উকৃসিমু বিল্লাহ' (আমি আল্লাহর নামে শপথ করছি অথবা করবো), “আহলিফু বিল্লাহ' (আমি আল্লাহ্র নামে প্রতিজ্ঞা করছি অথবা করবো), আশহাদু বিল্লাহ (আমি আল্লাহ্র নামে সাক্ষ্য দিচ্ছি অথবা দিবো), “ওয়া আজিমু বিল্লাহ্' (আমি আল্লাহ্র নামে দৃঢ় সংকল্প করছি অথবা করবো)। ইমাম শাফেয়ী বলেছেন, নিয়ত ব্যতীত শপথ হবে না। কেননা, মোজারের সিগায় (বর্তমান ও ভবিষ্যৎকালবোধক শব্দরূপে) ভবিষ্যৎ কালই সম্ভাব্য । এ রকম শব্দের মাধ্যমে ভবিষ্যতের প্রতিজ্ঞাই বুঝা যায় । অর্থাৎ এ রকম অবস্থায় “উক্সিমু' অর্থ হবে আমি শপথ করবো, “আশহাদু” অর্থ হবে, আমি সাক্ষ্য দেবো ইত্যাদি । মাসআলাঃ যদি কেউ তার শপথে আল্লাহ্্পাকের নাম বা গুণের উল্লেখ না করে কেবল বলে__ আমি শপথ করছি, আমি প্রতিজ্ঞা করছি__তবে তার শপথ গ্রহণীয় হবে, সে নিয়ত করুক কিংবা নাই করুক। এ রকম বলেছেন ইমাম আবু হানিফা । এভাবে শপথ উচ্চারণ করার পর কেউ যদি বলে 'আমার তো শপথের নিয়ত ছিলো না'___ তবে তার বক্তব্য গ্রহণ করা যাবে না। আল্লাহ্পাকের দরবারে সে অভিযুক্ত না হলেও আদালতে তাকে অভিযুক্ত করা যাবে। আদালত তার “আমি শপথ করছি'__ এ রকম বাক্যকে শপথ বলে ধরে নেবে । অবশ্য যদি সে ধর্মপরায়ণ ও সত্যবাদী হয় এবং তার ধর্মতীতির সম্পর্ক হয় কেবল আল্লাহ্র সঙ্গে (যিনি অন্তর্যামী)। ইমাম জোফারের একটি অভিমত এবং ইমাম মালেক ও ইমাম আহমদের তাফসীরে মাযহারী/২৯ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।