সুরা মান্আ"ম $ আয়াত ১১৪, ১১৫, ১১৬, ১১৭ $%41955)02879০599৩8 0৩0 5৮১৯5৩৪৬৬৩৮ ৩1০৩৪৮৯০৪৩৬ ০৩৬৩৫ 0 বল, “তবে কি আমি আল্লাহ্ ব্যতীত অন্যকে সালিস মানিব£__ যদিও তিনিই তোমাদিগের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন! যাহাদিগকে কিতাব দিয়াছি তাহারা জানে যে উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ অবতীর্ণ হইয়াছে । সুতরাং তুমি সন্দিহানদিগের অন্তর্ভুক্ত হইও না। 0 সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ এবং তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই; তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 7 যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তাহারা তোমাকে আল্লাহের পথ হইতে বিচ্যুত করিবে; তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে; আর তাহারা শুধু মিথ্যাই বলে। 7] তাহার পথ ছাড়িয়া কে বিপথগামী হয় তোমার প্রতিপালক সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কে সংপথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। *আফা গইরল্লহি আবৃতাগি হাকামাউ ওয়া হুয়াল্লাজি আনযালা ইলাইকুমুল কিতাবা মুফাস্সালা ।' এখানে “আফা গইরা" শব্দটির “ফা' অক্ষরটি একটি সংযোজক অব্যয় । সংযোগযোগ্য কথাটি এখানে অনুক্ত রয়েছে। ওই অনুক্ত কথা সহযোগে আলোচ্য বাক্যটির মর্মীর্থ দাড়াবে এ রকম__ আমি কি তোমাদের প্রস্তাব মেনে নেবো এবং তোমাদের ও আমার মধ্যে আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে মীমাংসাকারী নিযুক্ত করবো, যিনি সিদ্ধান্ত দান করবেন, আমাদের মধ্যে কে সত্য এবং কে মিথ্যা ? অথচ আল্লাহপাক আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন, তাফসীরে মাযহারী/২৮৯ ॥||.11100119,.001
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।