Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইকরামা, জুহাক, সুদ্দী এবং কালাবী বলেছেন, ওই শয়তানকে মানুষ শয়তান বলা হয়, যে মানুষের সার্বক্ষণিক সঙ্গী। আর ইবলিসের সার্বক্ষণিক সঙ্গীকে বলা হয় জ্বিন শয়তান । মানুষ কখনো শয়তান হয় না। ইবলিস তার বাহিনীকে দু'টি ভাগে ভাগ করে রেখেছে । একভাগকে নিযুক্ত করা হয়েছে জ্নদেরকে প্রতারণা দানের জন্য এবং অন্য দলটিকে নিযুক্ত করা হয়েছে মানুষকে ধোকা দেয়ার জন্য । শয়তানের ওই দু'টি দলই নবী রসুলগণের শক্র । ওই দু'দল শয়তানের মধ্যে রয়েছে পারস্পরিক মেলামেশা । তারা একে অন্যকে বলে-__ আমরা এভাবে বিশ্বাসীদেরকে ধোকা দিয়ে থাকি । তোমরাও এভাবে ধোকা দিতে থাকো। এই বিষয়টিকেই আলোচ্য বাক্যে উপস্থাপন করা হয়েছে এভাকে__ প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। এখানে “যুখরুফাল কৃওলি গুরুরা' অর্থ__ চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচনা দান। এরপর বলা হয়েছে-__ যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন, তবে তারা এ রকম করতো না। এ কথার অর্থ-__ আল্লাহ্‌ যদি চাইতেন, শয়তান নবী রসুলদের সঙ্গে শক্রতা করবে না তবে নিশ্চয়ই শয়তান এ রকম করতে পারতো না। কারণ কোনো কিছুই আল্লাহতায়ালার অভিপ্রায়বিরুদ্ধ হতে পারে না। মোতাজিলারা বলে, আল্লাহপাক কেবল উত্তম কর্মের স্রষ্টা । আর অনুত্তম কর্মের স্রষ্টা বান্দা নিজে। তাদের অভিমত সত্য নয়। প্রকৃত কথা এই যে, আল্লাহপাকই একক ও অপ্রতিদন্থী স্রষ্টা । ভালো ও মন্দ উভয় কর্মের । সকল কর্মের । শেষে বলা হয়েছে, 'ফাজারহুম ওয়ামা ইয়াফতারুন' (সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো)। এ কথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি আপনাকে প্রদত্ত অংশীবাদীদের অপবাদকে উপেক্ষা করুন। তাদের প্রতি ভ্রক্ষেপ মাত্র করবেন না। আল্লাহৃতায়ালাই আপনার সহায়। তিনিই আপনার শক্রদেরকে যথাসময়ে ষথাশাস্তি প্রদান করবেন। পরের আয়াতে (১১৩) বলা হয়েছে___ “এবং তারা এ উদ্দেশ্যে প্ররোচিত করে যে, যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেনো তার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেনো তারা পরিতুষ্ট হয়। আর তারা যা করে তাতে যেনো তারা লিপ্ত থাকতে পারে ।' এ কথার অর্থ__ শয়তানের প্ররোচনাদানের উদ্দেশ্য এই যে, পরকাল-অবিশ্বাসীদের অন্তর যেনো শয়তানের প্রতি স্থায়ীভাবে আকৃষ্ট হয় এবং অবিশ্বাসের মধ্যেই যেনো তারা লাভ করে স্থায়ী পরিতুষ্টি। আর আমৃত্য তারা যেনো অবিশ্বাসমগ্ন হয়ে থাকতে পারে । অংশীবাদী কুরায়েশেরা বলতো, হে মোহাম্মদ! তোমার ও আমাদের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে নিযুক্ত করো। তাদের এ কথার প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিঙ্ের আয়াত । ভাফসীরে মাযহারী/২৮৮ রর ॥||.011100119,.00

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।