যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইহা করিত না; সুতরাং তৃমি তাহাদিগকে ও তাহাদিগের মিথ্যা রচনাকে বর্জন কর। 0 এবং তাহারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে. যাহারা পরকালে বিশ্বাস করে না তাহাদিগের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা পরিতুষ্ট হয় আর তাহারা যাহা করে তাহাতে যেন তাহারা লিপ্ত থাকিতে পারে । আল্লাহতায়ালার অবাধ্য মানুষ ও জ্িনেরা শয়তান। এই শয়তানেরা সকল নবী রসুলের শক্র । আর এই শক্রতা আল্লাহ্তায়ালা কর্তৃক নির্ধারিত । এখানে তাই বলা হয়েছে__ এরূপে মানব ও জ্বিনের মধ্যে শয়তানকে প্রত্যেক নবীর শক্র করেছি। বাক্যটির মাধ্যমে মোতাজিলাদের অভিমত প্রত্যাখ্যাত হয়েছে। তারা বলে, বান্দা নিজেই তার কর্মের শ্রষ্টা ৷ কিন্ত আলোচ্য বাক্যটির মাধ্যমে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, আল্লাহতায়ালাই সকল কিছুর স্রষ্টা ৷ সুতরাং তিনি অবাধ্য মানুষ ও জনের শক্রতারও স্রষ্টা হজরত কাতাদা, মুজাহিদ এবং হাসান বলেছেন, মানুষও শয়তান হয়। সীমালংঘনকারী এবং অবাধ্যরাই শয়তান । আমি বলি, মানুষ ও জ্বিনের মতো অন্য সৃষ্টিও শয়তান হয়। যেমন হজরত জাবেরের বর্ণনায় রয়েছে, রসুল স. আমাদেরকে কুকুর নিধনের নির্দেশ দিলেন। এরপর নিষেধাজ্ঞাটি উঠিয়ে নিয়ে কেবল কপালে ঘন কালো দুই ফৌটা বিশিষ্ট কুকুরকে হত্যা করার নির্দেশ দিলেন। বললেন, নিঃসন্দেহে এগুলো শয়তান । মুসলিম । শয়তান মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে। তাই আয়াতে বলা হয়েছে__ প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্রতারিত করে। আলেমগণ বলেছেন, শয়তান যখন সরাসরি প্রতারণা করতে অক্ষম হয় তখন সে অবাধ্য মানুষকে প্ররোচিত করে । শয়তানের প্রতিনিধি হিসেবে তখন ওই শয়তান প্রভাবিত মানুষ বিশ্বাসী মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে। হজরত আবু জর বলেছেন, রসুল স. আমাকে আজ্ঞা করেছেন, শয়তান মানুষ ও জিনের প্ররোচনা থেকে আল্লাহ্পাকের কাছে পরিত্রাণ প্রার্থনা কোরো । আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রসুল! মানুষের মধ্যেও কি শয়তান হয়! তিনি স. বললেন হ্যা। আর মানুষ শয়তান, জ্বিন শয়তান অপেক্ষা অধিকতর ক্ষতিকর । মালেক বিন দীনার বলেছেন, জ্বিন শয়তানের চেয়ে মানুষ শয়তান অধিকতর নির্মম এবং পাষণ্ড। আল্লাহ্পাকের নিকট পরিত্রাণ প্রার্থী হলে জ্বিন শয়তান দূরে সরে যায়, কিন্তু মানুষ শয়তান প্রকাশ্যে পাপের পথে টানতে থাকে । তাফসীরে মাযহারী/২৮৭ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।