পেলেও অবিশ্বাসীরা ইমান আনবে না। কারণ তারা চিরভ্রষ্ট । আল্লাহৃতায়াল' তার অসীম ও পরিপূর্ণ জ্ঞানের কারণে নিদর্শন প্রত্যাশীর বিশ্বাস বিমুখতাকে আগে থেকেই জানেন। কোনো কোনো আলেম বলেছেন, 'লা ইউ'মিনুন' (বিশ্বাস করবে না) - কথাটির 'লাম' এখানে লামে যায়েদ অতিরিক্ত লাম)। যেমন__ অন্য আয়াতে বলা হয়েছে “হারামুন আ'লা কৃারইয়াতিন্ আহ্লাকনাহা আন্নাহয লা ইয়ারজিউ'ন'। এখানেও অতিরিক্ত লামের ব্যবহার ঘটেছে। সুতরাং এখানে আলোচ্য বাক্যটির অর্থ দাড়াতে পারে এ রকম__ তোমাদের কি এ কথা জানা আছে যে, নিদর্শন প্রদর্শনের পর তারা ইমান আনবে? কোনো কোনো আলেমের মতে, এখানে আন্নাহা (নিশ্চয়ই তা) শব্দটির অর্থ হবে লাআ্ল্লাহা (সম্ভবতঃ তা)। এভাবে বাক্যটির.অর্থ দাড়াবে এ রকম__ তোমরা কি জানো, নিদর্শন প্রকাশের পর অংশীবাদীরা কোন পথে চলবে? সম্ভবতঃ তারা ইমানের পথে আসবে না। কেউ কেউ বলেছেন, এখানে “লা ইউ'মিনুন' কথাটির পরে 'আওইউ"মিনুন' কথাটি উহ্য রয়েছে। ওই উহ্য কথাটিসহ বাক্যটির অর্থ দাঁড়াবে এ রকম-__ তোমরা এ কথা জানো না যে, নিদর্শন প্রদর্শনের পর তারা ইমান আনবে কিংবা আনবে না। পরের আয়াতে (১১০) বলা হয়েছে-_তারা যেমন প্রথমবারে ওতে বিশ্বাস করেনি, তেমনি আমিও তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তির সৃষ্টি করবো এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্রান্তের মতো ঘুরে বেড়াতে দিবো।' এ কথার অর্থ__ এ কথা নিশ্চিত যে, কাংক্ষিত নিদর্শন দেখা সর্ত্েও অংশীবাদীরা বিশ্বাসী হবে না। ইতোপূর্বেও তারা এ রকম বিশ্বাস ভঙ্গ করেছে। তারা আমার রসুলকে চন্দ্রদ্বিখপ্তিত করতে বলেছিলো । ওই নিদর্শনও তাদেরকে দেখানো হয়েছিলো । এ রকম আরো অনেক নিদর্শন দেখানো সর্তেও তারা বিশ্বাসের পথে আসেনি। সুতরাং এ কথা সন্দেহাতীত যে, নিদর্শনের পরে নিদর্শন প্রদর্শিত হলেও তারা ইমান আনবে না। তাই আমি তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তির সৃষ্টি করবো এবং সাময়িক সুযোগ দান করবো । তাদেরকে কখনো সত্যপথে পরিচালিত করবো না। ূ তাফসীরে মাযহারী/২৮৩ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।