Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

থাকবো না। কুরায়েশ নেতারা নতুন করে প্রস্তাব দিলো, তুমি আমাদের প্রতিমাগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকো। না হলে আমরা তোমাকে ও তোমার নির্দেশদাতাকে গালি দিবো । এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো__ আল্লাহ্‌কে ছেড়ে যাদেরকে তারা ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না, কেননা, তারা সীমালংঘন করে অজ্ঞানতাবশতঃ আল্লাহ্‌কেও গালি দিবে । এই আয়াতে প্রকাশ্যতঃ অংশীবাদীদের দেবদেবীদেরকে মন্দ বলতে নিষেধ করা হয়েছে। এ রকম নির্দেশ দেয়া হয়েছে কেবল আল্লাহ ও তার রসুলকে গালমন্দ থেকে রক্ষা করার জন্য । কারণ অজ্ঞ ও অবাধ্যরা এতে করে আল্লাহ্‌ ও তার রসুলকে গালাগাল করবে। আয়াতের বর্ণনাদৃষ্টে এ কথাই প্রতীয়মান হয় যে, চূড়ান্ত পর্যায়ের অবাধ্যদেরকে পরিত্যাগ করা অত্যাবশ্যক । তাদেরকে কিছু না বলাই উত্তম। সত্য মিথ্যার ন্যুনতমবোধও তাদের নেই। এরপর বলা হয়েছে_“এভাবে' প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি।' এ কথার অর্থ অবাধ্যদের দৃষ্টিতে আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রসুলকে গালি দেয়া একটি অততযুত্তম কর্ম। অন্যান্য পথত্রষ্ট দলও তাদের মত ও পথকে সুন্দর মনে করে । আমিই তাদেরকে তাদের অপকর্মগুলো তাদের চোখে সুশোভন করে দিয়েছি। এখানে সম্প্রদায় বুঝাতে ব্যবহৃত হয়েছে “উম্মত' শব্দটি । মানবতা বহু মত ও পথে বিভক্ত । প্রতিটি দলই তাদের বিশ্বাস ও কর্মকে সুন্দর বলে জানে। আল্লাহপাক যাকে ভালো কাজের সুযোগ দান করেন__ তার চোখে পুণ্যকর্মই সুশোভন। আর যাকে পুণ্য পথে চলবার সুযোগ দেননি তার চোখে অসৎ কর্মই সুশোভন। প্রকৃত কথা হচ্ছে, পথ প্রদর্শন এবং পথভ্রষ্টতা__ দু'টোই আল্লাহ্তায়ালার ইচ্ছাধীন। এই আয়াত দ্বারা এ কথাটিও প্রমাণিত হয় যে, মানুষের জন্য যা উপকারী তা প্রদান করতে আল্লাহৃতায়ালা বাধ্য নন। তাই ইমান ও সৎকর্ম সকলের জন্য উপকারী হলেও সকলের চোখে ইমান ও সৎকর্মকে সুশোভন করেননি । তাই বিশ্বাসীরা বিশ্বাস ও পুণ্যকর্মকে এবং অবিশ্বাসীরা অবিশ্বাস ও মন্দ কর্মকে পছন্দ করে। শেষে বলা হয়েছে অতঃপর, তাদের প্রতিপালকের নিকট তাদের প্রত্যাবর্তন; অনন্তর তিনি তাদেরকে তাদের কৃতকার্য সম্বন্ধে অবহিত করবেন। এ কথার অর্থ _ অবশেষে সকলকে আল্লাহ্পাকের দরবারে উপস্থিত হতে হবে । তখন সকলের কৃতকর্মকে সামনে আনা হবে। নিশ্চিত করা হবে যথা পুরস্কার এবং যথাশাস্তি ৷ তাফসীরে মাযহারী/২৮০ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।