Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর থেকে আবু দাউদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নামে কসম খায়, সে অবশ্যই শিরিক করে ৷ হজরত ইবনে মাসউদের একটি মাওকুফ বর্ণনায় রয়েছে-_ আমার নিকট আল্লাহ্‌র নামে মিথ্যা কসম খাওয়া, আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো সত্য বস্তর কসম খাওয়া থেকে উত্তম। হেদায়া রচয়িতা লিখেছেন, এই অভিমতটি গ্রহণীয় হবে তখন, যখন কেউ রসুলপাক স. এর নামে প্রতিজ্ঞা করবে । কিন্ত প্রতিজ্ঞাকারী যদি এ রকম বলে-_ যদি আমি এই কাজ করি তবে যেনো রসুল স. এবং কাবা আমার প্রতি বিরূপ হয়। অথবা যদি বলে-_ আমি যেনো কাফের, ইহুদী কিংবা খৃষ্টান হই। এ রকম প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা হিসেবেই গণ্য । কেননা প্রতিজ্ঞাকারী এখানে নিজেই কাফের হওয়ার শর্ত সংযোজন করেছে। এ রকম অবস্থায় তাকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। প্রতিজ্ঞার শব্দ বা শর্ত উল্লেখ না করলেও অনেক ক্ষেত্রে প্রতিজ্ঞা শুদ্ধ হবে। যেমন-_ কেউ কোনো হালাল বস্তু তার নিজের উপর হারাম করে নেয়ার প্রতিজ্ঞা করলো। ইমাম শাফেয়ী অবশ্য বলেছেন, হালাল বস্তকে হারাম করার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা নয়। আমাদের দলিল হচ্ছে__ রসুল স. তার এক ক্রীতদাসী হজরত মারিয়াকে এবং মধুপান করাকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন। তাই কোরআনপাকে এরশাদ হয়েছে, ইয়া আইয়্যুহান্‌ নাীয়্যু লিমা তুহার্রিমু মা আহাল্লাল্পহু লাকা কৃদ ফারাদলুহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম' । বোখারী ও মুসলিম গ্রন্থে এ রকম বর্ণনা রয়েছে । এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা সুরা তাহরীমের তাফসীরে আসবে ইন্শা আল্লাহু তা*য়ালা ।' মাসআলাঃ “যদি আমি এরূপ করে থাকি তবে আমি ইহুদী হবো অথবা ইসলাম থেকে বের হয়ে যাবো'__ এ রকম প্রতিজ্ঞা ইয়ামিনে গুমুস (অতীতের জানিত ঘটনা সম্পর্কে মিথ্যা প্রতিজ্ঞা করা)। যদি প্রতিজ্ঞাকারী অতীতে কথিত কাজটি করেও থাকে, তবুও ইমাম আজমের মতে সে কাফের হবে না। কেননা তার প্রতিজ্ঞা অতীত সম্পৃক্ত । যদি প্রতিজ্ঞাটি ভবিষ্যৎকাল সম্পৃক্ত হয় তবে সে কাফের হবে। যেমন, সে বললো-_ “আমি যদি (ভবিষ্যতে) এ রকম কাজ করি তবে কাফের হয়ে যাবো ।' কিন্তু কোনো কোনো ফকিহ্‌ বলেছেন, এমতোক্ষেত্রে অতীতকাল সম্পৃক্ত প্রতিজ্ঞা দ্বারাও সে কাফের হয়ে যাবে। কারণ, কুফরী হওয়ার ব্যাপারটি সে নিজেই নিজের জন্য নির্ধারণ করে নিয়েছে। হেদায়া রচয়িতা লিখেছেন, প্রকৃত কথা এই যে, এ রকম প্রতিজ্ঞাকারী যদি তার বক্তব্যকে কেবলই প্রতিজ্ঞা বলে মনে করে, তবে সে কাফের হবে না। কিন্তু যদি সে বুঝে শুনে প্রতিজ্ঞাবাক্যটি উল্লেখ করে, তবে কাফের হয়ে যাবে৷ কারণ, জেনে শুনে সে কুফরীকে পছন্দ করেছে। সুতরাং সে অবশ্যই কাফের হবে। ফসীরে সাহার |]||.011100|1 8.0

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।